প্রেস বিজ্ঞপ্তিঃ
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, উখিয়া-টেকনাফ সাবেক সাংসদ ও টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কক্সবাজার জেলার সভাপতি নীলিমা আক্তার চৌধুরী। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারে সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এক শোকবার্তায় সাগর কন্যা নীলিমা জানান আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ আলী দক্ষিণ চট্টগ্রামের একজন স্বনামধন্য রাজনৈতিক ক্যারিয়ারের অধিকারী।
আজীবন দেশ ও মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন এ জনদরদী মহান রাজনীতিবিদ। তাঁর মৃত্যু দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। জনসেবা, দেশ ও সমাজের উন্নয়নে তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
আজ শুক্রবার(১৩ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টায় হ্নীলা দরগাহ ময়দানে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.