অধ্যাপক মোহাম্মদ আলী’র মৃত্যুতে মেয়র মুজিবুর রহমানের শোক

সংবাদ বিজ্ঞপ্তি
কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ আলী’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান।
এক শোক বিবৃতিতে মেয়র মুজিব বলেন,”অধ্যাপক মোহাম্মদ আলী একজন সত্যিকারের ভাল মানুষ ছিলেন। তিনি আমার সরাসরি শিক্ষক এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। আওয়ামী লীগের এই কান্ডারীর এভাবে চলে যাওয়া আমাদের দলের পাশাপাশি দেশেরও বড় ধরনের ক্ষতি হলো। তাঁর এই প্রয়ান শুন্যতা কাটিয়ে তুলতে আমাদের আরও বহু সময় অপেক্ষা করতে হবে। আল্লাহ আমার মরহুম স্যারকে যেন জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থান দান করেন সেই দোয়া করি।”
শুক্রবার বার্ধক্যজনিত কারনে তিনি ইন্তেকাল করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.