মুক্তি পেয়েই ফখরুলকে দেখতে হাসপাতালে গয়েশ্বর
ওয়ান নিউজ ডেক্সঃ পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা মামলায় জামিনে দুই মাস পর কারাগার থেকে মুক্তি পেয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
মঙ্গলবার সন্ধ্যায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে হাসপাতালের উদ্দেশে রওনা হন তিনি।
তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তার চিকিৎসার খোঁজ-খবর নেন।
এর আগে হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় সোমবার সকাল থেকে রাজধানীর ইউনাইটেড হাসাপাতালে চিকিৎসাধীন আছেন মির্জা ফখরুল।
নাশকতার অভিযোগে গত ৩০ জানুয়ারি রাতে গুলশান পুলিশ প্লাজার সামনে থেকে রমনা থানায় দায়ের করা এক মামলায় গয়েশ্বরকে গ্রেপ্তার করা হয়। পরের দিন সকালে রাজধানীর মিন্টো রোডস্থ ডিবি কার্যালয় থেকে তাকে আদালতে আনা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠায়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.