নাইক্ষ্যংছড়িতে শান্তিপূর্ণ ভাবে এইচএসসি ও আলিম পরীক্ষা শুরু অনুপস্থিত ১২
মোঃ জয়নাল আবেদীন টুক্কু,নাইক্ষ্যংছড়ি থেকেঃ
সারা দেশের ন্যায় বান্দরবানের নাইক্ষছড়িতে সোমবার (২এপ্রিল)সকাল ১০টায় এইচএসসি ও আলিম পরীক্ষা শুরু হয়। সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি ও আলিম) পরীক্ষা প্রথম দিন অতিবাহিত হয়েছে। কলেজে বাংলা প্রথমপত্র ও মাদ্রাসায় কোরআন পরীক্ষা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম ডিগ্রী কলেজ কেন্দ্রে বিজ্ঞান বিভাগে ৮ মানবিকে ১৩৭ ও বাণিজ্য বিভাগে ৬৯ জনসহ তাদের একটি প্রতিষ্ঠানের মোট ২০৪জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে অনুপস্থিত ছিল ২ জন। অপরদিকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকার অধীনে নাইক্ষ্যংছড়ি মদিনাতুল উলুম আলিম মাদ্রাসায় এ বছর নতুন পরীক্ষা কেন্দ্রে ২টি শিক্ষা প্রতিষ্টানে মোট ৭২ জন শিক্ষার্থীর মধ্যে ৬২ জন পরীক্ষায় অংশ নেয়। এতে মদিনাতুল উলুম মাদ্রাসার ২০ জনের মধ্যে ১৯ অনুপস্থিত ১। লামা ইসলামীয়া ফাজিল মাদ্রাসার ৫২ জনের মধ্যে ৪৩ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। তাদের ৯ জন শিক্ষার্থী অনুপস্থিত। হাজী এম এ কালাম ডিগ্রী কলেজ এইচ.এস.সি পরীক্ষা কেন্দ্র নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার এসএম সরওয়ার কামালের তত্ত্বাবধানে পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছে অত্র কলেজের অধ্যক্ষ ও আ ম রফিকুল ইসলাম। হল সুপারের দায়িত্বে রয়েছে উপাঅধ্যক্ষ বশির আহাম্মদ ও ইউএনও প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করছেন উপজেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গী আলম। অপর দিকে আলিম পরীক্ষা কেন্দ্রে অত্র মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা ছৈয়দ হোসাইন ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। সুষ্ঠু কেন্দ্র ব্যবস্থাপনায় ২টি পরীক্ষার হল পরিদর্শন করেন ইউনও এস এম সরওয়ার কামাল। সঙ্গীয় সদস্যদের নিয়ে আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করেন, নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ। ২টি কেন্দ্রে মোট ২৬৫ জন পরীক্ষার্থী শান্তিপূর্ণভাবে পরীক্ষা দিচ্ছে। দুই কেন্দ্রে ১২ জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে বলে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান। প্রবছর ২ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রস্তুতি ভালো হওয়ায় হলে প্রত্যাশা অনুযায়ী ভালো পরীক্ষা দেওয়ার আশার কথা জানিয়েছেন পরীক্ষার্থীরা। প্রশ্ন ফাঁসের কোন খবর বা গুজব না থাকায় স্বস্তিতে রয়েছেন তারা। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার এস, এম সরওয়ার কামাল পৃথক ভাবে এদুই পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরীক্ষা কেন্দ্রের সার্বিক অবস্থা ভাল বলে তিনি সংবাদিকদের জনান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.