সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতে অভিযান

রাকিব উদ্দীন, সাতকানিয়া (চট্টগ্রাম):
চট্টগ্রামের সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে ৩ ব্যাবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ০৮ ডিসেম্বর (রবিবার) দুপুর ১২ টায় বিএসটিআই,চট্টগ্রাম এর সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়।

এসময় সাতকানিয়ার জনার কেওচিয়ার মাদারবারিতে ৩টি বেকারী ফ্যাক্টরিতে বিএসটিআই এর লাইসেন্স না থাকা ও পণ্যের ওজন ও পরিমাপ মোড়কে উল্লেখ না থাকায় বিএসটিআই আইন ২০১৮ ও ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৩টি মামলায় ৪০,০০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সাতকানিয়া, জনাব ফারিস্তা করিম।

অভিযানে সহযোগিতা করেন বিএসটিআই এর ফিল্ড ইন্সপেক্টর জনাব খাইরুল ইসলাম এবং সজীব চৌধুরী , সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।

জনস্বার্থে উপজেলা প্রশাসন, সাতকানিয়া, চট্টগ্রামের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.