নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের ফাঁসিয়াখালী রেঞ্জ এর অধীনে অভিযান চালিয়ে মাটি কেটে অন্যত্র পাচারের সময় মাটিভর্তি একটি মিনি ট্রাক আটক করেছে ফাঁসিয়াখালী রেঞ্জ । গত রবিবার (১১ ফ্রেব্রুয়ারী) দিবাগত রাতে এই অভিযান পরিচালনা করা হয় বলে জানা যায়। অভিযানে নেতৃত্ব দেন ফাঁসিয়ালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন ও সঙ্গীয় ফোর্সগণ । মাটিভর্তি মিনি ট্রাকটি কার একনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানা গেছে ।
ফাঁসিয়াখালী রেঞ্জ সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাত ২টা ৩০ মিনিটের সময় সরকারি বনভূমি থেকে মাটি কাটার সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডুলাহাজারা বন বিটের রংমহল এলাকা থেকে একটি মাটি ভর্তি গাড়ি আটক করা হয়। বনবিভাগের সদস্যদের দেখে চালক ও অন্যান্যরা গাড়ি রেখে পালিয়ে যায়। বন আইনে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে ।তবে গাড়িটি কার তদন্ত করে মালিকেরবিরোদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
ফাঁসিয়ালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন জানান, আমার রেঞ্জে বনায়ন রক্ষায় শতভাগ চেষ্টা করে যাচ্ছি। তারপরেও কিছু বনখেকোর কারণে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখিন হতে হয়। যারা বন নিধন করতে চায় তাদের আইনের আওতায় আনা হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.