কচ্ছপিয়াতে শেখ রাসেল স্মৃতি ব্যাডমিন্টন প্রতিযোগিতা উদ্বোধন

বার্তা পরিবেশকঃ
রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের নাপিতের চর এলাকায় নাপিতের চর শেখ রাসেল স্মৃতিব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে।

৯ ফেব্রুয়ারি (শুক্রবার) রাতে নাপিতের চর এলাকায় এই ব্যাডমিন্টন প্রতিযোগিতা উদ্বোধন করা হয়। উদ্বোধনের প্রধান অতিথি ছিলেন কক্সবাজার রামু উপজেলার সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ নেজামউদ্দিন।
জসীমউদ্দীনের সঞ্চালনায় শুরুতেই ক্রীড়া নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, সমাজকে সুন্দর রাখতে হলে ক্রীড়ার কোন বিকল্প নেই। একটি সুন্দর সমাজ গঠনে ক্রীড়া সবচাইতে বেশি ভূমিকা রাখে। মাদক মুক্ত সমাজ গঠন করতে হলে ক্রীড়াকে বেঁচে নিতে হবে। অনুষ্ঠানে স্থানীয় গ্রাম সরদারস কচ্ছপিয়া ইউনিয়ন যুবলীগের সিনিয়র সদস্য জসিম উদ্দিন। নাপিতের চর সমাজ কমিটির সর্দার আমির হোসাইন, আহম্মদ রেজা, মোহাম্মদ হোসাইন,
ছাত্রলীগ নেতা আমান উল্লাহ বাবু,সমাজের বিশেষ ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.