কমল হবে পর্যটন নগরীর এমপি

সাধারণ মানুষের অভিমত

মোঃ নেজাম উদ্দিন, কক্সবাজারঃ
আজকের রাত পার হলেই সাধারণ জনগণ ভোট প্রদান করতে ভোট কেন্দ্রে ছুটবে তাদের  পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে একজন সাংসদ নির্বাচন করবেন ভোটের মাধ্যমে। সেই আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের চারটি আসনে সম্ভাব্য প্রার্থীরা ৪টি পৌরসভা এবং ৭১টি ইউনিয়নে স্ব-স্ব এলাকার ভোটারদের ঘিরে ব্যাপক গণসংযোগসহ নানা কৌশলে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নিজ প্রতীকের পক্ষে সমর্থন চাইছেন, জানাচ্ছেন নির্বাচিত হলে এলাকার উন্নয়নে স্ব-স্ব দলের পরিকল্পনার কথাও। তবে দেশের পর্যটন নগরী কক্সবাজার হিসাবে কক্সবাজার-৩ (সদর- ঈদগাও -রামু) আসন সবসময় গুরুত্ব রাখে পুরো দেশে। পর্যটন নগরীর একজন সংসদ সদস্য হতে অনেকেই কাজ শুরু করে দিয়েছে । তবে র্বতমান সংসদ আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল পর পর দুবার নির্বাচিত হওয়ার কারণে তার নিজস্ব আসনে বেশ সুনাম রয়েছে । তিনিই হবেন এই পর্যটন নগরীর সংসদ সদস্যএমনটা মনে করছেন সাধারণ মানুষ।
কক্সবাজারের সম্মেলন অনুষ্টিত হওয়ার পর এখন নেতারা তৃনমুল পর্যায়ের নেতাদের নেতৃত্ব ঠিক করতে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের বিভিন্ন কমিটি শক্ত করা হচ্ছে । সে পর্যায়ে দেখতে গেলে বর্তমান ঢাকাতে বিএনপির বিভিন্ন কর্মসূচী অথবা অন্যদলের এক্টিভেটিস দেখা গেলেও কক্সবাজারে চোখে পড়ছেনা বিরোধী দলের কোন কর্মসূচী। সেই হিসাবে কক্সবাজারে আওয়ামী লীগের শক্ত অবস্থান তৈরি হয়েছে এমনটা নজরে আসে। বর্তমান সরকার দল আওয়ামী লীগ বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে তাদের নেতাকর্মীদের উচ্ছাসিত রাখার চেষ্টা করে যাচ্ছেন।
এখন ভোটের হাওয়ায় সরগরম কক্সবাজার। আজকের রাত পোহালেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ।সুবিধাজনক অবস্থানে আছেন আওয়ামী লীগের প্রার্থী সাইমুম সরওয়ার কমল। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হতো কল্যাণ পার্টির মহাসচিব আব্দুল আউয়াল মামুনের। কিন্তু সেই সমীকরণ একটু পাল্টে দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মিজান সাঈদ। আওয়ামী লীগের মনোয়ন না পেয়ে তিনি ঈগল প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে রয়েছেন। তার সাথেই নৌকা প্রার্থীর প্রতিদন্ধিতা হবে বলে মনে করছেন ভোটাররা।
উচ্চ আদালতের আদেশে কক্সবাজার-৩ আসনে আগের ৫ জন প্রার্থীর সাথে যুক্ত হয়েছেন ব্যারিস্টার মিজান সাঈদ। অন্যরা হলেন আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল (নৌকা), জাতীয় পার্টির অ্যাডভোকেট মোহাম্মদ তারেক (লাঙল), বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব আব্দুল আউয়াল মামুন (হাতঘড়ি), ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপের শামীম আহসান ভুলু (কুঁড়েঘর) ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফের মোহাম্মদ ইব্রাহিম (টেলিভিশন)।
তবে এসব প্রার্থীর মধ্যে প্রচারযুদ্ধে দেখা যাচ্ছে আওয়ামী লীগের প্রার্থী সাইমুম সরওয়ার কমল, স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মিজান সাঈদ, বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব আব্দুল আউয়াল মামুন ও জাতীয় পার্টির অ্যাডভোকেট মোহাম্মদ তারেককে। এর মধ্যে প্রচারণায় এগিয়ে রয়েছেন সাইমুম সরওয়ার কমল ও ব্যারিস্টার মিজান সাঈদ। তারা প্রতিদিন পথসভা, উঠান বৈঠক, গণসংযোগ ও জনসভায় যোগ দিচ্ছেন। ভোটারদের মন জয়ের চেষ্টায় আছেন তারা।
সাধারণ ভোটারদের অভিমত, বিগত ২০ বছর ধরে সাইমুম সরওয়ার কমল সুখে দুঃখে মানুষের পাশে ছিলেন। করোনা মহামারিতে নিজের জীবন ঝুঁকিতে ফেলে মানুষের জীবন রক্ষায় সচেষ্ট ছিলেন। বন্যায় ছুটে গেছেন অসহায় মানুষের ঘরে ঘরে। কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁওয়ে স্কুল, কলেজ, মাদ্রাসা প্রতিষ্ঠা ও সংস্কার করার পাশাপাশি অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন করেছেন। সড়ক, কালভার্ট ও ব্রিজ দিয়ে প্রত্যন্ত অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থায় এনেছেন আমূল পরিবর্তন। গ্রামকে করেছেন শহর। যার ওপর নির্ভর করে তিনি আবার সংসদ সদস্য নির্বাচিত হতে পারেন।
নৌকার প্রার্থী সাইমুম সরওয়ার কমল জানান, কক্সবাজারবাসীকে অনেক কিছু দিয়েছেন প্রধানমন্ত্রী। এবার পালা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের। আগামী ৭ জানুয়ারি নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে। না হলে দেশ আবারও পিছিয়ে যাবে। মাথাচাড়া দিয়ে উঠবে জঙ্গিবাদ ও দুর্নীতিবাজরা। কক্সবাজার-৩ আসনে প্রধানমন্ত্রীর বদান্যতায় ব্যাপক উন্নয়ন হয়েছে। না চাইতে এখানকার মানুষ হাতের মুঠোয় পেয়েছে রেললাইন, আন্তর্জাতিক বিমানবন্দর, বিকেএসপি, ঈদগাঁও উপজেলা, রামু সেনানিবাসসহ আরও নানা মেগা প্রকল্প। অসমাপ্ত উন্নয়ন কাজ শেষ করে স্মার্ট কক্সবাজার প্রতিষ্ঠাই আমার মূল লক্ষ্য।
ঈগল প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মিজান সাঈদ জানান, নৌকা প্রতীকের বিরুদ্ধে নয়, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী নির্বাচনকে প্রতিদ্বন্ধিতাপূর্ণ করতে প্রার্থী হয়েছি। মাঠ পর্যায়ে সাধারণ মানুষের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে নেতৃত্ব পরিবর্তনের ভাবনা দেখা যাচ্ছে। দলীয় প্রার্থী থাকায় প্রচার প্রচারণা ও গণসংযোগকালে দলীয় নেতাকর্মীদের উপস্থিতি কম দেখা গেলেও গোপনে অনেকেই সমর্থন দিয়ে যাচ্ছেন। ভোট গ্রহণ ঘনিয়ে আসায় অনেকে প্রকাশ্যে এসছে। তাই আমার বিজয় নিশ্চিত।
এদিকে ২০১৮ সালেও যখন আলহাজ¦ সাইমুম সরওয়ার কমলকে নমিনেশন দেওয়া হয়নি জেলার আনাচে কানাচে কলাগাছ রোপণ করা হয়েছিল এমনটা ইতিহাস রয়েছে।
কক্সবাজার- ৩ ( ঈদগাহ , রামু )সদর আসন থেকে ডজন খানেক বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইলেও জনপ্রিয়তার দিক থেকে কক্সবাজার সদর আসনের বর্তমান সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোয়ন পান। তারা মনে করছে গত ১০ বছরে এই সংসদ সদস্য যে উন্নয়ন করেছে বিগত ৫০ বছরে হয়নি।
গর্জনিয়ার নতুন বাজার এলাকার কবির আহমদ জানান, স্বাধীনতার পর থেকে আমরা যোগাযোগ ব্যবস্থা তেমন ভালভাবে পাইনি। কিন্তু আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল এমপি হওয়ার পর থেকে নতুনবাজারের সড়কসহ বেশ কয়েকটি সড়ক করে দিয়েছে যা কোন এমপি করেনি।আশা করছি এবারও তার প্রতিদন্ধি থাকার কথা নয়। এভাবে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে কাজ করার কারণে গণমানুষের বন্ধুতে পরিণত হয়েছে কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল । ২০১৪ ও ২০১৮ সালে বিশাল ভোটের ব্যবধানের মাধ্যমে গত দুইবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর একদিনও বসে থাকেননি ঘরে। প্রতিদিন কোন না কোন উপজেলার ইউনিয়নে, ওয়ার্ড মহল্লায় ঘুওে বেডিয়েছেন । স্থানীয়রা বলে, এমপি বাপে ও মতো হয়েছে।
স্থানীয়সূত্রে জানা গেছে, সাবেক রাষ্ট্রদূত ও পার্লামেন্টারিয়ান ওসমান সরওয়ার আলম চৌধুরী সবসময় মানুষের মেবায় নিয়োজিত থাকতেন । ঠিক তেমনি সাইমুম সরওয়ার কমল পর্যটন নহরী কক্সবাজারের মানুষের সেবাই সবসময় নিয়োজিত রয়েছে । এমনও খবর আছে পর্যটন নগরী কক্সবাজারে পর্যটক সংখ্যা বেশি হলে হোটেল মোটেল জোনে জায়গা না হলে তার নিজ বাড়ি ওসমান ভবন পর্যটকদেও জন্য থাকার ব্যবস্থা করে দিতেন।শুধু তাই নয়, বিগত করোনাকালিন সময়ে নিজের জীবন বাজি রেখে করোনা রোগিদেও সহযোগিতা করেছেন তিনি। এমনকি যেখানে মানুষ করোনা ভাইরাসের জন্য যায়নি সেখানে এমপি কমল নিজে গিয়ে ডাক্তারদের সাথে নিয়ে কাজ করেছেন এমনটা খবর রয়েছে।
আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল সম্পর্কে একটু পেছনে গেলে জানতে পারি, সাইমুম সরওয়ার কমল ২ জানুয়ারি ১৯৭০ সালে কক্সবাজারের রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের মন্ডল পাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ওসমান সরওয়ার আলম চৌধুরী একজন মুক্তিযোদ্ধা, পূর্ব পাকিস্তানের এমপিএ, বাংলাদেশের সাবেক সাংসদ এবং সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। তার মাতার নাম রওশন চৌধুরী। তার স্ত্রী সৈয়দা সেলিনা আক্তার শেলী। এই দম্পতীর এক পুত্র ও এক কন্যা।
সাইমুম সরওয়ার কমল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে বিএসএস ও এমএসএস ডিগ্রী লাভ করেন। তিনি ২০০০ সালে বেলজিয়ামের ব্রাসেলস বিশ্ববিদ্যালয় ইউএলবি থেকে আর্ন্তজাতিক রাজনীতি বিষয়ে এমএসএস ডিগ্রী অর্জন করেন। আমেরিকার মিশিগান স্টেইট ইউনির্ভাসিটি থেকে তিনি ইউনিয়নের বাহ্যিক সম্পর্ক বিষয়ে ডিপ্লোমা এবং ফ্রান্সের ওইসিডি থেকে দি অর্গনাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন এন্ড ডেভলপমেন্ট বিষয়ে প্রশিক্ষন গ্রহণ করেন। ছাত্রজীবনে সাইমুম সরওয়ার কমল ১৯৮৫ সালে রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের সভাপতির দায়ত্বি পালন করেন। ১৯৮৭ সালে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের দপ্তর সম্পাদক ও ১৯৯৩ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ২০০৫ সালে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ আসন থেকে অংশ নিয়ে তিনি পরাজিত হন। তিনি ২০১৪ সালের ৫ জানুয়ারি তারিখে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালের নির্বাচনে তিনি ২ লাখ ৫৩ হাজার ৮২৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম বিএনপির ধানের শীষ প্রতীকের লুৎফর রহমান কাজল পান ৮৬ হাজার ৭১৮ ভোট। তিনি জাতীয় সংসদের তথ্য মন্ত্রনালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য দ্বিতীয় বারের মতো মনোনীত হন।
কক্সবাবাজার পর্যটন নগরীর স্থানীয় নেতারা মনে করছে , যদি এই পর্যটন এলাকায় সংসদ সদস্য আর কারো হাতে যায় তবে দখলবাজি তেকে শুরু কওে নানা ধরনের অপকর্ম শুরু হবে। বর্তমান সাংসদ কমল সাহেব অত্যান্ত ন¤্র ভদ্র ও সম্ভ্রান্ত পরিবারের ছেলে বিধায় তার রোভ নেই যার কারণে স্থানীয় পর্যটন ব্যবসায়ীসহ অন্যান্য ব্যবসায়ী নির্বিঘেœ ব্যবসা করতে পারছে।
সাবেক জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রুস্তম আলী জানান, আমাদের পর্যটন নগরী কক্সবাজার অত্যান্ত একটি গুরুত্বপূর্ণ জায়গা । এখানে যেমন দেশে বিদেশ থেকে পর্যটক আসে ঠিক তেমনি দেশের বিভিন্ন জায়গা থেকে এসে এই পর্যটন নগরীতে ব্যবসা কওে যাচ্ছ্ েতাদেও নিরাপত্তায় সবময় কাজ কওে যাচ্ছে এমপি কমল। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আশা করছি মাননীয় প্রধানমনন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সাইমুম সরওয়ার কমলকে আবারো মনোয়ন দিয়ে নৌকা মার্কায় জাতীয় নির্বাচসন করার সুযোগ দিবেন।
রামু স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তপন মল্লিক জানান, কক্সবাজারের ঈদগাও , রামু ও কক্সবাজার সদওে দলমত নির্বিশেষে সকলের পামে দাঁড়ান এমপি কমল। গত ১০ বছরে যে উন্নয়ন তিনি সরকারের মাধ্যমে করিয়েছেন তা বলাবাহুল্য । তার মধ্যে ঈদগাওকে উপজেলা ঘোষণা করেছে ।
সাধারণ ভোটাররা জানান, এবার আওয়ামী লীগের নমিনেশন নিয়ে বেশ কয়েকজন যেতে পারে। তবে বর্তমান সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল বেশ ভাল কাজ করছেন । তিনি আবারো নমিনেশন পেতে পারেন।
বর্তমান সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের দলের সভাপতি। আমি এখানে সেবা দিয়েছি। মানুষের জন্য কাজ করেছি। দুঃসময়ে মানুষের পাশে দাড়িয়েছি। করোনার সময় মানুষের পাশে মানুষ যয়িরি তখন আমি তিনজন নিয়ে জানাযা পড়েছি। রেড়জোনে গিয়ে শতাদিক করোনারোগিকে সেবা দিয়েছি ডাক্তারদের সাথে । এবং বন্যার সময় ১২, ১৪, ১৬ ,১৮, ২০সাল এবং সর্বোপরি ২৩ সালের বন্যাও এখানে কিন্তু মানুষ কাউকে দেখেনি । এবং এখানে অন্যযারা মনোনয়ন প্রত্যাশী আছেন তারা কিন্তু মানুষের কাছে যায়নি। সেই হিসাবে আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে জনপ্রিয়তা, দক্ষতা এবং সক্ষমতা বিবেচনা করে যদি মনোনয়ন দেন আমাকে দিতে পারেন । আমি যেমন ঈদগাওকে উপজেরা করেছি ঠিক তেমনি আমার আরো বেশ কয়েকটি স্বপ্ন রয়েছে তা হরো কক্সবাজার পৌরসভাকে নিটি কর্পোরেশন , রামু উপজেলাকে পৌরসভায় উন্নীত করা। আমি যদি এই দুটি কাজ করতে পারি মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছায়। তবে কক্সবাজারের উন্নয়ন কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আশা করছি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের সকলের সম্মিলনে আমার আমাদেও কথা বরার জন্য আপনারা আমাকে আগের মতো ভালভেসে বোটের মাধ্রমে সংসদে পাঠাবেন। আমরা আমি বেশি কিছু বলবো না , আমি শুধু বলবো কক্সবাজার সদও উপজেলা , ঈদগাহ, এবং কক্সবাজার শহরে ইনশাআল্লাহ বিপুল ভোটে পাশ করবো। শুধু রামু থেকে ১লক্ষ ভোটে ব্যবধানে বিজয়ী হয়ে আসবো।

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.