সালেহ আহমদ স্যার , সরকারী চাকরি জীবনের অবসান ঘটিয়ে আরেকটি শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়েছিলেন। বয়স হয়েছে তারপরেও বেশ ক্লিন সেভ আর ব্র্যান্ডের প্যান্ট শার্ট, ঘড়ি ছাড়া স্যারকে অগোছালো কোনদিন দেখিনি।
যেখানে দায়িত্ব নিয়েছিল কক্সবাজার থেকে বেশ কিছু দূরে এবং পার্বত্য এলাকা বান্দরবান জেলার প্রকৃতির অপার সুন্দর্য নাইক্ষ্যংছড়ি উপজেলা । সময়টা খুব সম্ভবত ১৯৯৫ কি ৯৬ সালের দিকে স্যার নাইক্ষ্যংছড়িতে এসেছিলেন।
যে প্রতিষ্ঠানের জন্য তিনি এসেছিলেন আজ সেটি সরকারি করণ করা হয়েছে । এখন নাম নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম সরকারি কলেজ । সরকারি না হওয়ার আগ পর্যন্ত নাম ছিল নাইক্ষ্যংছড়ি হাজী এমএ কালাম ডিগ্রী কলেজ। তিনি প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এই কলেজের।
যেটি বলার জন্য লেখা শুরু করেছি , শ্রদ্ধেয় মরহুম সালেহ আহমদ স্যারের ছাত্র নেই এমন কোন জায়গা আছে আমার মনে হয়না । আমারও সৌভাগ্য স্যারের ছাত্র হিসাবে পরিচয় দেওয়ার ।
ছাত্র হওয়ার আগের কথা বলি, নাইক্ষ্যংছড়িতে কলেজ করার জন্য বেশ কিছু বৈঠক আমাদের বাসাতেও হয়েছিল। তখন নিয়মিত মেঝভাইয়ের সাথে বাসায় আসতেন বর্তমান বাংলা বিভাগের সহকারি অধ্যাপক এমদাদ স্যার, শ্রদ্ধেয় বড়ভাই সাবেক উপজেলা চেয়াম্যান ইকবালসহ আরো বেশ কজন । বেশ কিছু বৈঠকের পর আনুষ্টানিকভাবে নাইক্ষ্যংছড়ি থানার সামনে একটি ভবনে প্রথম ক্লাশ শুরু হয় এবং অবৈতনিকভাবে মেঝভাই জসিম উদ্দিন সহকারী অধ্যাপক সমাজ বিজ্ঞান বিভাগ, শিক্ষকতা শুরু করেন। অধ্যক্ষ হিসাবে সালেহ আহমদ স্যার আসলেন। যখন তিনি আসলেন তখন নাইক্ষ্যংছড়ি কলেজ সবে হাটতে চলেছে । ক্লাশ শুরু হয়েছে নাইক্ষ্যংছড়ি থানার সামনে একটি নুরানী মাদ্রাসা ভবনে। তখন ঝরে পড়া গ্রামের অনেক ছাত্র এই কলেজ হওয়ার সুবাধে আবারো পড়ার সুযোগ হলো।
তিনি আসার পর প্রথমে থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে তৎকালিন রেষ্ট হাউস বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যার এর বাস ভবনে। আমার বাবার চাকরির সুবাধে আমরা ভাইবোনরা সরকারি কোয়ার্টারে থাকতাম। আমার মেঝভাই জসিম উদ্দিন, সহকারী অধ্যাপক নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম সরকারি কলেজ, তিনি সবে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মার্ষ্টাস শেষ করে বাড়িতে এসেছেন। তিনি স্যারের ছাত্র হওয়ার কারণে বেশ আদর করতেন ভাইকে। সেই সুবাধে স্যার আসার পর খাবারের দায়িত্ব পড়লো আমাদের বাড়িতে । স্যার আমাদের বাসা থেকে ৩শত গজ দূরে রেষ্ট হাউজে থাকতেন। আর আমার দায়িত্ব শুরু হলো স্যারের জন্য প্রতিদিন সকাল, দুপুর , রাত তিন বেলা খাবার নিয়ে যাওয়া। টিফিন ক্যারিয়ার করে খাবার নিয়ে যেতাম যা বড় আপা রান্না করে দিতেন। আমি গিয়ে স্যারের প্লেট ধুয়ে দিয়ে স্যারের জন্য ভাত রেড়ি করে দিতাম। স্যার বসে আমার সামনে খেতে খেতে নাইক্ষ্যংছড়ির ব্যাপারে জিজ্ঞেস করতো। যদিওবা আমি তখন অনেক ছোট।তখন আমি হয়ত ক্লাস সিক্স এর ছাত্র, নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমদ সরকারি উচ্চ বিদ্যালয়ের।
কোন কোন দিন রেষ্ট হাউস থেকে বিকালে ইউএনও সাহেবের বাসার সামনের সড়কে হাটতে বের হলে আমাকেও সাথে নিতেন। সে সময় হাটতে হাটতে আমি সব কিছু পরিচয় করিয়ে দিতাম স্যারকে, যেমন কোনটা কার বাড়ি , কোন সড়ক দিয়ে কোনদিকে যাওয়া যায় ইত্যাদি। এইভাবে চলতে থাকে বেশ কবছর ।
আমি যখন ক্লাস নাইন এর বছর তখন কলেজ নাইক্ষ্যংছড়ি থানা রাস্তার মাথা থেকে নিজস্ব জমিনে তৎকালিন সিনেমা হলের পাশে বাশের বেড়া ও টিনের ছাউনি দিয়ে ভবন করা হয় । একপাশে স্যারের জন্য একটি অফিস রুম করা হয় এবং প্রভাষকদের জন্য আরেকটি হলরুম করা হয় যাতে সবাই একসাথে বসতে পারে। তখনো আমি স্যারের জন্য খাবার নিয়ে যেতাম । এরপর খুব সম্ভবত ১৯৯৯ সার স্যারের স্ত্রী আসলেন নাইক্ষ্যংছড়িতে। স্যার তখন নাইক্ষ্যংছড়ি অফির্সাস ক্লাব সড়কে বাসা নিলেন। স্যারের স্ত্রীকে আমি ম্যাড়াম ডাকতাম । তিনি আসার পর অনেক সুন্দর করে বাসা সাজালেন। ম্যাডাম বিকালে আমাদের বাড়িতে আসতেন বেড়াতে।
এদিকে স্যারের আন্তরিকতায় কলেজ দিন দিন বেশ সুনাম হতে লাগলো । আমিও ২০০০ সালে এসএসসি পরীক্ষা পাশ করার পর ভর্তি হই এই কলেজে। স্যার আমাকে তখন ডেকে বললেন যেহেতু ছাত্র কম তাই তোমার বন্ধুদেরও এখানে ভর্তি হওয়ার জন্য বলবে। আমিও স্যারের কথায় শুধু নাইক্ষ্যংছড়ি নয় কক্সবাজার থেকেও এহসান , বলরাম, খোকনসহ আরো বেশ কয়েকজনকে কলেজে ভর্তি করার জন্য নিয়ে যাই। স্যার খুশি হন।
যখন ইন্টার ২য় বর্ষে উঠি তখন আমি একটি উদ্যোগ গ্রহণ করি সকল ছাত্রদের নিয়ে। তা হলো কলেজ থেকে একটি ম্যাগাজিন বের করা হবে। আমি স্যারকে জানালাম বিষয়টি । তিনি খুশি হয়ে আমাদের কাজ করতে বললেন। আমি ও আমার আরেক সহপাঠি খুরশেদ মিলে ছাত্রদের কাছ থেকে কিছু টাকাও তোলা হয়। কিন্তু পরবর্তীতে কলেজ কর্তৃপক্ষ ম্যাগাজিন করার উদ্যোগ গ্রহণ করায় আমাদেরটা বন্ধ করতে হয়। আমরা ঐ টাকা দিয়ে লেকে বনভোজন করেছিলাম।
আমি কম্পিউটার টাইপিং জানার কারণে আমাকে স্যার কলেজের ক্লাশ শেষ হওয়ার পর ডাকলেন। স্যার আমাকে বিস্তারিত জানালেন এবং স্যারের বাণী রেডি করার দায়িত্ব দিলেন আমাকে। তখন স্যারের অফিস কলেজ থেকে একটু দূরে সুন্দরভাবে টিনসেট বিল্ডিং করে করা হয়েছে। সামনে বারান্দা ছিল। বিকালে পিয়নকে বললো বারান্দায় চেয়ার দিতে । আমাকেও ডাকলেন সাথে । সাথে সাদা কাগজ নিতে বললেন। আমিও তা ব্যবস্থা করে স্যারের পেছন পেছন অফিস থেকে বের হয়ে বারান্দায় আসলাম,স্যার বসলেন। আমাকেও বসতে বললেন। আমি ইতস্ত বোধ করছিলাম। তখন স্যার বললো, আমার কাজ করার জন্য বসতে বলছি, বসো। আমি বসে পড়লাম। স্যার বললেন আমি যা বলি লিখ । একদিকে স্যার বলছেন আমি লিখছি। এভাবে দুদিন গেল। আমার লেখা স্যারকে দিয়ে আসলাম সন্ধ্যায় আসার সময় । স্যার রাতে লেখার প্রুপ কেটে আমাকে পরের দিন বিকালে আবার ডেকে লেখাটি হাতে দিয়ে বললেন , বানান ভুল ছিল ঠিক করে দিয়েছি। এখন কম্পিউটার টাইপিং করে নিয়ে আসবে, কাল সকালে আমি চাই। তখন একমাত্র কম্পিটার ছিল বাপ্পি কর্ণারে। এটির মালিক মরহুম কলিম উল্লাহ। সম্পর্কে আমার দুলাভাই হওয়ার কারণে এবং আমি টুকটাক টাইপিং জানায় কম্পিউটারে বসতাম এবং বাপ্পি কর্ণারের কাজগুলো করে দিতাম। তাড়াতাড়ি এসে কম্পিটারে বসে স্যারে লেখাটি টাইপিং শুরু করে দিলাম। অনেকক্ষণ লাগলো শেষ করতে ।
অবশেষে শেষ করে পরের দিন সকালে স্যারের অফিসে নিয়ে গেলাম। স্যার দেখতে শুরু করে আমাকে না যেতে ইশারা করলেন। আমি দাড়িয়ে আছি। পড়ছে আর লাল কলম দিয়ে দাগ দিচ্ছে । সব শেষ করে আমার দিকে তাকিয়ে হেসে বললো বেশ, তবে কিছু বানান ঠিক করে নিয়ে এসো । আমি চোখ রাখলাম, দেখি বেশ কিছু বানান ভুল করেছি তাড়াহুড়ো করতে গিয়ে।
স্যারকে বললাম, স্যার ঠিক করে সন্ধ্যায় দিব আপনাকে। লেখাগুলো ঠিক করে সন্ধ্যায় দিয়ে আসলাম স্যারের হাতে। স্যার বেশ খুশি হলেন।
এরপর বেশকিছু ঝটিলতার কারণে ম্যাগাজিন বের করতে পারেনি কলেজ । সর্বশেষ স্যার মারা যাবার পর ম্যাগাজিনটি বের হয় এবং কলেজ কৃর্তপক্ষ লেখাটি প্রকাশ করে। এভাবে স্যারের পাশে থেকে বেশকিছু কলেজ উন্নয়নের কাজের সাথে ছিলাম। যখন লেখাটি প্রথম আমার চোখে পড়ে অনেক স্মৃতি চোখের সামনে ভাসতে লাগলো ।
একদিন স্যার অফিসে ডেকে একটি সমস্যার বিচার করতে গিয়ে একটি কথা বলেছিলেন, আজকে সবার সামনে বলছি তা হলো ”ধরলে বোয়াল মাছ ধরবে পুটি মাছ ধরে কোন লাভ নাই” আনকোট। আমার এখনো কানে ভাজে কথাটি।
সর্বশেষ স্যার যখন অসুস্থ হয়ে পড়ে এবং কক্সবাজর আল ফুয়াদ হাসপাতালে ভর্তি হয় তখন আমি দেখতে আসি। তিনি আমাকে অনেক কিছু বলেছিলেন । স্যার আজরআমাদের মাঝে নেই। স্যারের আত্নার মাগফেরাত কামনা করছি।
কিছুদিন আগে স্যারের আরেক কর্মস্থল বান্দরবান সরকারি কলেজে গিয়েছিলাম। সেখানে অধ্যক্ষ স্যারের অফিস রুমে সাবেক কর্মরত সকল অধ্যক্ষের ছবি নজরে আসে। তখন স্যারের কথা জিজ্ঞেস করতেই অধ্যক্ষ স্যার জানালেন, সালেহ আহমদ স্যারের ছবি পাচ্ছিলেন না। তাৎখনিক আমি ব্যবস্থা করে বান্দরবান সরকারী কলেজের অধ্যক্ষ স্যারের মেইলে দিই । তিনি তা প্রিন্ট করে রেখেছেন অধ্যক্ষ অফিস রুমে।
লেখকঃ নেজাম উদ্দিন
সাংবাদিক,
কক্সবাজার।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.