ঈদগড়ে ৫ একর বনভূমি জবরদখল মুক্ত

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন ঈদগড় রে‌ঞ্জের ঈদগড় বন বি‌টের ২০১৭-২০১৮ সনের ৩০ হেক্টর সামাজিক বনায়নের নির্মাণকৃত অবৈধ স্থাপনা কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত -১ এর বিচারক দেলোয়ার হোসেনের নির্দেশে কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সরকারের সার্বিক তত্বাবধানে সহকারী বনসংরক্ষক ডঃ প্রান্তোষ চন্দ্র রায়ের নেতৃত্বে অভিযান চালিয়ে ৫ একর বনভূমি জবরদখল মুক্ত করে উচ্ছেদ করা হয়েছে।
এতে করে সরকারী সম্পদ ভূমিদস্যুদের হাত থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ৫ একর জমি। তবে ভূমিদস্যুদের কাউকে আটক করতে পারেনি।
২ জানুয়ারি সকাল থেকে দুপুর পর্যন্ত ঈদগড় রেঞ্জের আওতাধীন ঈদগড় বন বিটের ২০১৭ -২০১৮ সনের ৩০ হেক্টর সামাজিক বনায়নের সহকারী বনসংরক্ষক ডঃ প্রান্তোষ চন্দ্র রায়ের নেতৃত্বে ঈদগড় রেঞ্জ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, শহর রেঞ্জ, জোয়ারিয়ানালা রেঞ্জ, ঈদগাঁও এবং মেহেরঘোনা রেঞ্জ কর্মকর্তার সহযোগিতায় রামু উপজেলার নির্বাহী অফিসার এবং রামু থানার সার্বিক সহযোগিতায় বিট কর্মকর্তা, ভিলেজার হ্যাডম্যানও স্টাফদের উপস্থিতিতে অভিযান পরিচালনা করে অবৈধ ভাবে জবরদখলকৃত জায়গায় আদালতের নির্দেশে স্থাপনা উচ্ছেদ করে জবরদখল মুক্ত করা হয়।
বিষয়টি অবগত করেছেন ঈদগড় রেঞ্জ কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন ভূমিদস্যুদের জায়গা হবে না। যারা বন বিভাগের জমি দখল করে জবরদখল করছে তাদের আমরা কঠোর হাতে প্রতিরোধ করবো। সামাজিক বনায়নের জমিতে অবৈধভাব স্থাপনা নির্মাণ ও সংরক্ষিত বনাঞ্চল জবরদখলের দায়ে আদালতের নির্দেশে অভিযান চালিয়ে ৫ একর জমি উদ্ধার করা হয়েছে । অভিযানে ঈদগড় বিট কর্মকর্তা, ভিলেজারগণসহ স্টাফগণ অংশ গ্রহণ ক‌রে।
সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালতে মামলা আছে বলে জানিয়েছেন রেঞ্জ কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান ।
কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সরকার বলেন, সরকারি বনভূমি উদ্ধারে বনবিভাগ সচেষ্ট রয়েছে। সরকারি জমিতে কেউ স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ করা হবে এবং জবরদখল কারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বনভূমি রক্ষার্থে যথাযথ ভূমিকা পালন করবো। অভিযান চালিয়ে ভূমি জবরদখল এবং পাহাড়খেকোদের আইনের আওতায় আনা হবে।নিয়মিত অভিযানের অংশ হিসেবে সামাজিক বনায়নের জায়গা জবরদখলের দায়ে আদালতের নির্দেশে উচ্ছেদ করা হয়েছে। উদ্ধারকৃত সংরক্ষিত বনভূমিতে সবুজ বনায়ন করা হবে। বন অপরাধ দমনে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.