এম.মনছুর আলম, চকরিয়া :
কক্সবাজারের উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের অধিনস্থ ফাঁসিয়াখালী বনবিটের আওতাধীন রিংভং মৌজা এলাকায় অভিযান চালানো হয়েছে। এসময় বনবিভাগের জায়গায় অবৈধ দখল করে বসতি নির্মাণকালে দখল উচ্ছেদ করে অন্তত ২০শতক পরিমাণ বনভূমির জায়গা অবৈধ দখলদারদের কাছ থেকে দখলমুক্ত করা হয়।
সোমবার (২৬জুলাই) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো: মাজহারুল ইসলামের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
অভিযান সূত্রে জানাগেছে, কক্সবাজার উত্তর বনবিভাগের নিয়ন্ত্রণাধীন ফাঁসিয়াখালী রেঞ্জের ফাঁসিয়াখালী বনবিটের রিংভং মৌজার জায়গা দখল করে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ করে দখলের চেষ্টা চালায় কতিপয় ভূমিদস্যু চক্র। বনবিভাগের জায়গায় অবৈধ স্থাপনা তৈরির সংবাদ পেয়ে রেঞ্জ কর্মকর্তা মো: মাজহারুল ইসলামের নেতৃত্বে ও বনবিটের কর্মীদের সার্বিক সহযোগীতা সোমবার বিকেলে অভিযান চালানো হয়। এসময় অভিযান পরিচালনা করে বনবিভাগের জায়গা থেকে অবৈধ গড়ে তোলা টিন ও বাঁশের তৈরি বসতঘর উচ্ছেদ করে গুড়িয়ে দেয়া হয়। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় ২০শতক বনভূমির জায়গা অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করে দখলমুক্ত করা হয়। উচ্ছেদ অভিযানে সময় অবৈধ দখলদারেরা অভিযানের খবর পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি।
বনবিভাগের উচ্ছেদ অভিযানের সময় ফাঁসিয়াখালী রেঞ্জের স্টাফ, হেডম্যান, ভিলেজার ও বনায়নের উপকারভোগী সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানের বিষয়ে ফাঁসিয়াখালী ও ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের অধিনস্থ ফাঁসিয়াখালী বনবিটের জায়গায় একদল ভূমিদস্যু চক্র অবৈধ দখলদার হিসেবে ঘর নির্মাণ করে জায়গা দখলের চেষ্টা চালায়। খবর পেয়ে ফাঁসিয়াখালী ও রিংভং বনবিট কর্মকর্তাসহ বনকর্মীদের নিয়ে অভিযান চালিয়ে অবৈধ ভাবে গড়ে তোলা ঘর গুড়িয়ে দিয়ে দখল উচ্ছেদ করা হয়। অবৈধ দখলদারকে বনবিভাগের জায়গা থেকে উচ্ছেদ করে ২০শতক জায়গা বনবিভাগের নিয়ন্ত্রণে আনা হয়েছে। এনিয়ে বনবিভাগের সংশ্লিষ্ট আইনে দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৯:৫৯

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.