কাপ্তাই প্রতিনিধি
কাপ্তাই থানার ১৪ মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত ও ৬ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ বাদশা (৪০)কে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৬ জুলাই) দিবাগত রাত ২ টার দিকে চান্দগাঁও থানা পুলিশের সহযোগিতায় পূর্ব মোহরার মসজিদ মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
মোঃ বাদশা কাপ্তাইয়ের মোন্নাফের টিলা প্রকাশ মদের টিলা এলাকার মৃত মোঃ মনিরের পুত্র।
সে দুর্ধর্ষ বন দস্যু হিসাবে পরিচিত।
তার বিরুদ্ধে কাপ্তাই থানায় বর্তমানে ৩ টি বন মামলায় রয়েছে, এসব মামলায় সে ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি।
এছাড়া মোঃ বাদশার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে সর্বমোট ১৪ টি মামলা রয়েছে, সেসব মামলায় ২০১২ সাল থেকে সে পলাতক। মঙ্গলবার দুপুরে তাকে রাঙামাটি আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন।
২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৪
আগের খবর

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.