জাহাঙ্গীর আলম, টেকনাফ:
টেকনাফের হোয়াইক্যংয়ে পাহাড় ধসে রকিম আলী (৬৫)নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ৯টার দিকে ঘটনাটি ঘটে।
নিহত রকিম আলী মনিরঘোনা গ্রামের মৃত আলী আহমদের পুত্র।
বাড়িতে অবস্থানকালে হঠাৎ পাহাড় ধসে তিনি আহত হন। উদ্ধার করে বালুখালি তুর্কি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা দেন।
খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোঃ এরফানুল হক চৌধুরী, হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী ও হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি আইসি এসআই মাহামুদুল হাসান মাহবুব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পাহাড় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ পারভেজ চৌধুরী।
তিনি জানান, নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ সহায়তা করা হবে। পাশাপাশি ঝুঁকিপ্রবণ এলাকা থেকে লোকজনকে নিরাপদে সরে যেতে বলা হচ্ছে।
২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০১
আগের খবর

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.