ইমাম খাইরঃ
কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে যাওয়া বন্ধুকে উদ্ধার করতে গিয়ে নিখোঁজ স্কুল ছাত্র ইসরার হাসনাইন মৃতদেহ ২৬ ঘন্টা পরে উদ্ধার হয়েছে।
সোমবার সকাল পৌনে ১০ টার দিকে সৈকতের শৈবাল পয়েন্টে লাশটি দেখতে পায় স্থানীয়রা।
রবিবার (২৭ জুন) সকাল পৌনে ৮ টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে যাওয়া বন্ধুকে উদ্ধার করতে গিয়ে নিখোঁজ হয় ইসরার হাসনাইন (১৫)।
এ সময় ইয়াসিন আরাফাত ও আফিফ হোসাইন তাহসিন মিরকাত নামের দুই বন্ধু উদ্ধার হয়।
ইসরার কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণির ছাত্র এবং শহরের বিকেপাল সড়কের শের আলী মিয়া লেনের আলহাজ্ব আমান উল্লাহর ছেলে।
ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক পিন্টু রায় বলেন, লাশের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছি। স্থানীয় লাইফগার্ড, ভাসাজালের জেলেদের সহায়তায় কূলে আনা হয়।
ক্ষুদ্র জেলে হাবিবুর রহমান কাজল বলেন, রবিবার সকালে আমি সুতোর ঝাঁকি জাল দিয়ে মাছ ধরছিলাম। ওই সময়ে সৈকতের ‘বাহিরের চরে’ গিয়ে কিছু ছেলে গোসল করতে দেখে নিষেধ করি। তারা নিষেধ না মেনেই গোসল করছিল। কিছুক্ষণ পরে ফিরে আসার পথে চোরাগর্তে পড়ে যায় দুইজন। সেখান থেকে একজন তাৎক্ষণিক উদ্ধার হয়। আরেকজনকে পাওয়া যায় নি।
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৫:১৪
পরের খবর

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.