লকডাউন কার্যকরে সকলের সহযোগিতা চাইলেন জেলা প্রশাসক

বিশেষ প্রতিবেদক:
করোনা সংক্রামণ প্রতিরোধে সরকারের ঘোষিত লকডাউন বাস্তবায়নে সকলের সহযোগিতা চেয়েছেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।

তিনি বলেন, করোনা সংক্রামণ নিয়ন্ত্রণে এই লকডাউন খুবই গুরুত্বপূর্ণ। তাই ঘোষিত লকডাউন পুরোপুরি কার্যকর করে বৈশ্বিক মহামারী কোভিড-১৯ সংক্রামণ নিয়ন্ত্রণে আনতে হবে। সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ছাড়া এটা সম্ভব নয়।

রোববার (২৭ জুন) রাতে লকডাউন বাস্তবায়নে ভার্চুয়াল সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা করোনা সংক্রামণ প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মামুনুর রশীদ এ আহবান জানান।

ভার্চুয়াল আলোচনায় অংশ নেন- পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান, ট্যুরিস্ট পুলিশ সুপার জিল্লুর রহমান, সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহের, কক্সবাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুকুল।

এছাড়া সভায় জেলা করোনা সংক্রামণ প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, কক্সবাজার জেলা দোকান মালিক সমিতির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা যুক্ত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.