টেকনাফে ইয়াবাসহ আটক ১

টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫) এর সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ রবিউল আলম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার রাতে কক্সবাজার র‌্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের চৌকস একটি আভিযানিক দল মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে খারাংখালী বাজারের উত্তর পাশে এনএস এন্টারপ্রাইজের গুদামের সামনে অভিযান পরিচালনা করে হ্নীলা পূর্ব পানখালীর আবুল বশরের ছেলে রবিউল আলমকে (২৪) একটি শপিং ব্যাগসহ আটক করে। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ব্যাগটি তল্লাশি করে ৯ হাজার ৭০০ পিস ইয়াবা পাওয়া যায়।

তিনি আরও জানান, জব্দকৃত ইয়াবাসহ ধৃত মাদক কারবারীকে সংশ্লিষ্ট মামলায় টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.