কাপ্তাইয়ে ইসলামী তাকাফুল বীমার মেয়াদ উত্তীর্ণ চেক বিতরণ

কাপ্তাই প্রতিনিধি
পপুলার লাইফ ইনন্সুরেন্স কোম্পানি লিমিটেড ইসলামী বীমা (তাকাফুল) প্রকল্প রাঙ্গামাটির কাপ্তাই নতুনবাজার শাখার মাসিক কর্মী বৈঠক, পর্যালোচনা, পরিকল্পনা, নতুন বীমা ও নবায়ন প্রিমিয়াম প্রদান অনুষ্ঠিত হয়েছে। এতে ইসলামী তাকাফুল বীমার মেয়াদ উত্তীর্ণ চেক বিতরণ করা হয়।

শাখা ইনচার্জ ও অতিরিক্ত প্রকল্প পরিচালক মোঃ দিদারুল ইসলামের সভাপতিত্বে বৃহস্পতিবার (২৪জুন) সকাল ১০টার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী বীমা তাকাফুল প্রকল্প চট্টগ্রাম বিভাগীয় ইনচার্জ ডাঃ মোহাম্মাদ বেলাল উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোঃ কবির হোসেন।

বক্তব্য রাখেন- ফিল্ড অফিসার উচাচিং মারমা, মরিয়ম বেগম, জাকিয়া বেগম ও মোঃ আবু ইউসুফ।

শেষে মেয়াদ উত্তীর্ণ পলিসির চেক বিতরণ করা হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.