মোজাম্মেল হক, গোয়ালন্দ (রাজবাড়ী)
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পর্যায়ে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী (SOD) ২০১৯ শীর্ষক অবহিতকরণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুন) উপজেলা হল রুমে কর্মশালার আয়োজন করেন উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান মামুনের সভাপতিত্বে সভায় দুর্যোগের ওপর বিশেষ আলোকপাত করেন রাজবাড়ী জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক।
সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, সহকারি কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসিফ মাহমুদ, প্রাণী সম্পদ কর্মকর্তা মো. নুরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু সাঈদ মন্ডল, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আঃ সামাদ মোল্লা, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, হাফিজুল ইসলাম, আমজাদ হোসেন, আব্দুর রহমান মন্ডল প্রমূখ।
সভায় দুর্যোগের প্রস্তুতি, মোকাবেলা এবং উত্তরণ সর্ম্পকে সবাইকে অবগত করা হয়।
সভায় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, এনজিও প্রতিনিধি, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিকসহ বিভিন্ন স্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.