মোজাম্মেল হক, গোয়ালন্দ (রাজবাড়ী)
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটের অদুরে পদ্মা নদীতে বৃহস্পতিবার (১৭ জুন) ভোর রাতে পাবনার জেলে জয়নাল প্রমানিকের জালে ২১ কেজি ওজনের একটি বিশাল আকৃতির বাঘাইড় মাছ ধরা পড়ে।
পরে মাছটি দৌলতদিয়া ঘাট বাইপাস রোডের পাশে দুলাল মন্ডলের আড়ৎ থেকে নিলামে (ওকশনে) স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা মাছটি কিনে নেয়। এ সময়
বিশাল আকৃতির বাঘাইড় মাছটি এক নজর দেখার জন্য উৎসুক জনতা ভিড় জমায়।
মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা জানান, সকালে দুলাল মন্ডলের আড়ৎ থেকে ২১ কেজি ওজনের বাঘাইড় মাছটি প্রতি কেজি ১১৫০ টাকা দরে মোট ২৪ হাজার ১৫০ টাকা দিয়ে মাছটি কিনে নিয়েছি। পরে মাছটি ১ হাজার ২৫০ টাকা কেজি দরে মোট ২৬ হাজার ২৫০ টাকায় ঢাকার এক ব্যবসায়ীর নিকট বিক্রি করি।
গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ ইনকিলাবকে বলেন, এবার পদ্মায় ইলিশের আকাল থাকলেও এ মৌসুমে এখন পদ্মা নদীতে পানি বাড়ায় মাঝেমধ্যেই বিভিন্ন প্রজাতির মিঠা পানির সুস্বাদু বড় ধরনের মাছ পাওয়া যা চ্ছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.