কাপ্তাই প্রতিনিধি:
২০২০-২০২১ অর্থ বছরে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় কাপ্তাই উপজেলার অসহায় ও দরিদ্র ২০ জন মহিলাকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
সোমবার (৭ জুন) সকাল সাড়ে ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেনউপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান।
উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমার সভাপতিত্বে এ সময় উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুজন তনচংগ্যা, কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, চিৎমরম ইউনিয়ন এর সংরক্ষিত ১, ২ ও ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মিচিংপ্রু মারমা, ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য হ্লাসিংনু মারমা উপস্থিত ছিলেন।
| |

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.