কাপ্তাইপ্রতিনিধি:
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার একজন সফল উদ্যোক্ত ও স্বাবলম্বী মোঃ সাইফুল ইসলাম শখ বশত দু’টি গাভী পালনের পাশাপাশি এখন দশটি গরু ও ৭টি ছাগলের মালিক। যার বর্তমান বাজার মূল্য প্রায় ১২হতে ১৩লক্ষ টাকা। আগামি কুরবানির ঈদে দু’টি গরু বিক্রয় করে আরো চার লাখ টাকা আয় করবে বলে আশাবাদি।
কাপ্তাই ৪নং ইউপি আপষ্ট্রিম জেটিঘাট এলাকায় বসবাসরত পরিশ্রমি একজন সফল উদ্যোক্তা ও স্বাবলম্বী মোঃ সাইফুল ইসলাম তিনি শাড়ে তিন বছর পূর্বে সখ’বশঃবত হয়ে এক লাখ ২৬হাজার টাকা দিয়ে প্রথমে একটি গাভী ও একটি বাছুর ক্রয় করে লালন পালন করে।
লালন পালনের এক বছর পর গত কুরবানীর ঈদে একটি গরু বিক্রয় করে একলাখ ৬০হাজার টাকা।বাকি অর্থ দিয়ে আরো কয়েকটি গরু ও ছাগল ক্রয় করে এবং ক্রয়কৃত গরু ও ছাগল হতে আরো কয়েকটি বাছুরের জন্ম নেয়।বর্তমানে তার ছোট খামারে রয়েছে দশটি গরু ও ৭টি ছাগল। এদিকে সফল উদ্যোক্তা ও স্বাবলম্বী সাইফুল ইসলাম (৩২) জানান,তার খামারে গরু ও ছাগল সে নিজে দেখাশুনার পাশা,পাশি নুরুল ইসলাম নামের একজন লোক নিয়োগ করা হয়েছে। তিনি বলেন,আমি প্রথম দু’টি গরম্ন দিয়ে ব্যবসা শুরম্ন করি এবং লাভবান হই। এক বছর লালন-পালন করে তা পরের বছর বিক্রয় করে ভালো অর্থ পাওয়া যায়। পরে আরো কয়েটি গরু, ছাগল ক্রয় করি তা হতে বাচ্ছা ও দুধ বিক্রয় করে অনেক সফল হয়েছি।
খামারের পাশাপাশি একটি হোটেল-রেস্টুরেন্টের ব্যবসা করছি। সেখানে প্রায় ১০/১৪জনের শ্রমিক নিয়মিত কাজ করছে। আমার ইচ্ছা বড় একটি গরু,ছাগলের খামার করবো। তবে এখানে নিজস্ব্ কোন জায়গা না থাকার ফলে আমি তা করতে পারছিনা। এক প্রশ্নের জবাবে বলে,আমি বর্তমানে সরকারের কোন সহযোগিতা চাই না। আগামিতে বড় ডেইরি ফার্ম করলে প্রয়োজন হলে সহযোগিতা নিব। তিনি, বেকার শিক্ষিত তরুন, যুবকদের উদ্দেশ্য বলেন,গরু ও ছাগল একটি লাভজনক ব্যবসা বিপথে না ঘুরে প্রথম ২/১টি করে গরু ও ছাগল- লালন পালন করলে সাফল্য পাওয়া যায়। এবং ভাগ্যের চাবি ঘুরে যাবে ইনশাআল্লাহ।
২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ২:২৯
পরের খবর

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.