খোকন, রাজশাহী:
রাজশাহীতে বাস চলাচল শুরুর প্রথম দিনেই দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১২ জন আহত হয়েছেন।
সোমবার দুপুর পৌনে একটায় নগরীর অদুরে কাটাখালীর চৌদ্দপাই এলাকার গম গবেষণা ইনস্টিটিউটের সামনের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম রবিউল আউয়াল (৩২)। তিনি একজন মোটর শ্রমিক। আহতের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে একজনকে নিহত অবস্থায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও ১২ জনকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হানিফ ট্র্যাভেলস ও আফিয়া পরিবহন নামের দুইটি বাসের মধ্যে এ সংঘর্ষ ঘটে।
২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:২৮
পরের খবর

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.