আবুল কালাম, চট্টগ্রাম:
চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার ইছাখালি ওয়ারিয়র ক্লাবের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ছিন্নমূল,পথচারি,নিম্নআয়ের মানুষ ও বিভিন্ন পেশাজীবি মানুষের মাঝে ইফ্তার বিতরণ করা হয়।
শুক্রবার (৭ মে) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ইছাখালি, রোয়াজারহাট ও গোডাউন এলাকায় এসব ইফতার বিতরণ করেন রাঙ্গুনিয়া ইছাখালী ওয়ারিয়র ক্লাবের সদস্যরা। ক্লাবের পক্ষ থেকে জানানো হয় লকডাউনে কর্মহীন দুস্থ ১২০ পরিবারকে ঈদ সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় পন্য দেয়া হয়েছে।
ইফতার বিতরণের সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্ঠা মো. সালাউদ্দিন, রাঙ্গুনিয়া ব্লাড ব্যাংকের অ্যাডমিন মো. ওসমান গনি, ইছাখালি ওয়ারিয়র ক্লাবের সদস্য মো. সেজান, মো. ইমরান, মো. শিহাব, মো. শাকিল, মো.সাহেদ, মো. রাফি, মো. সাব্বির, মো. সানজিদ, মো. জাবেদ, মো. জাহেদ, মো. জিসান, মো. ইমাম, মো. সাগর, মো. আকাশ, মো. নজরুল প্রমুখ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.