নূর-রেনু কল্যাণ ট্রাস্টের ঈদ উপহার বিতরণ

এম.মনছুর আলম, চকরিয়া :
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ ও লগডাউনে চকরিয়া পৌরসভা এলাকায় জীবিকা হারানো কর্মহীন, দুস্থ, অসহায় ও শ্রমজীবি নিম্ন আয়ের মানুষের মাঝে রমজানে ঈদ উপহার সামগ্রী নিয়ে মানবিক সহায়তায় পাশে দাঁড়িয়েছেন স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন “নূর-রেনু কল্যাণ ট্রাস্ট। পবিত্র মাহে রমজানে ইতোমধ্যে নূর-রেনু কল্যাণ ট্রাস্ট বিভিন্ন পাড়া-মহল্লায় দরিদ্র ও গরীব পরিবার খুঁজে রাতের অন্ধকারে নীরবে এ সহায়তা দিয়ে যাচ্ছেন। ট্রাস্টের চেয়ারম্যান এডভোকেট ফয়জুল কবির তার ব্যক্তিগত তহবিল ও শুভকাঙ্খী বন্ধুদের অর্থায়নে এ উপহার সামগ্রী বিতরণ করেছে।
বুধবার (৭মে) রাত ১২টা থেকে পৌরসভার বিভিন্ন পাড়া-মহল্লায় অসহায়, দুস্থ ও শ্রমজীবি পরিবার চিহ্নিত করে তাদের ঘরে ঘরে গিয়ে ঈদ শুভেচ্ছা উপহার সামগ্রী তুলে দেন “নূর-রেনু কল্যাণ ট্রাস্টের” চেয়ারম্যান এডভোকেট ফয়জুল কবির।
নূর-রেনু কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা এডভোকেট ফয়জুল কবির বলেন, দেশে চলমান করোনা পরিস্থিতি ও লগডাউনে মাহে রমজানে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের এবং দরিদ্র পরিবারের মাঝে
ব্যক্তিগত তহবিলের উদ্যোগে আমার ছোট-বড় ভাই ও শুভকাঙ্খীদের সার্বিক সহায়তায় পৌর এলাকায় নূর-রেনু কল্যাণ ট্রাস্টের ব্যানারে মানবিক সহায়তা হিসেবে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী দিয়ে যাচ্ছি।
বিগত এক সপ্তাহের অধিক সময় ধরে রাতের অন্ধকারে লোকচক্ষুর আড়ালে বিভিন্ন এলাকার অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের দরিদ্র পরিবার চিহ্নিত করে এ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম চলছে।
তিনি আরও বলেন, আজকের ঈদ শুভেচ্ছা উপহার বিতরণের মধ্যে রয়েছে,চাউল ৭ কেজি, ছোলা(চনাবুট)-২কেজি, পিয়াজ ২কেজি, সেমাই ১কেজি, চিনি ১কেজি, মুড়ি ১ কেজি, লাচ্ছা সেমাই ২প্যাকেট, সয়াবিন তেল ১ লিটার,কনডেন্স মিল্ক ১টি, ও খেজুর আদা কেজি। এতে মানবিক সহায়তায় হিসেবে যারা সার্বিক ভাবে সহযোগিতা করেছেন বিশেষ করে বড়ভাই মাহবুবুল হাসান, প্রীতি, পুষ্পা, ফারিশা, টিটু, এডভোকেট সাইফুদ্দিন, মোজাম্মেল, শওকত, সাকিব, ওয়াসিফ, করিমসহ সকলকে আন্তরিক ধন্যবাদ। তবে যতদিন বেঁচে আছি ততোদিন পর্যন্ত দেশের সুবিধাবঞ্চিত ও দরিদ্র, দুস্থ, অসহায় মানুষের কল্যাণে তাদের পাশে থেকে নূর-রেনু কল্যাণ ট্রাস্ট কাজ করে যাবে বলে তিনি জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.