হ্যাটট্রিক জয়ে সিরিজ ছিনিয়ে নিল নিগার-সালমারা

ডেস্ক নিউজ:
দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে চলেছে বাংলাদেশ নারী ইমার্জিং টিম। দাপট দেখিয়ে রয়েছে জয়ের ধারায়। দুর্দান্ত ফর্ম ধরে রেখে দক্ষিণ আফ্রিকার মেয়েদের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ৬ উইকেটে জিতল লাল-সবুজের প্রতিনিধিরা।

এ নিয়ে শুরুর তিন ম্যাচ নিজেদের করে নিল বাংলাদেশের মেয়েরা। দুই ম্যাচ হাতে রেখে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে ছিনিয়ে নিল নিগার-সালমারা।

টস জিতে শুরুতে ব্যাট হাতে নেমে বাংলাদেশের বোলারদের দাপটে গুড়িয়ে যায় দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের ব্যাটিং লাইন-আপ। বল হাতে জ্বলে উঠেন রিতু মনি, নাহিদা আক্তার ও রাবেয়া।

বোলিং আক্রমণে ৩টি করে উইকেট শিকার করেন এ ত্রয়ী বোলার। ফলে মাত্র ৯২ রানেই গুটিয়ে যায় অতিথিদের ইনিংস। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৩০ রান সংগ্রহ করেন আনিক বস্ক।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.