আন্তর্জাতিক ডেস্ক:
তিউনিশিয়া কর্তৃপক্ষ বলছে দেশটিতে এক আত্মঘাতী নারী নিজেকেসহ তার সন্তানকে উঁড়িয়ে দিয়েছে। দেশটির মধ্য পার্বত্য অঞ্চলের নিরাপত্তা বাহিনীর অভিযান পরিচালনার সময় এই ঘটনা ঘটে।
তিউনিশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে আরও দুই জঙ্গি নিহত হয়েছে।
বিবৃতিতে বলা হয়, নিউনিশিয়ার বাহিনী কাসেরিন প্রদেশের সালৌম এলাকায় অস্ত্রধারী একটি গোষ্ঠীকে নজরদারি করছিল। তারা সন্দেহভাজন এক সন্ত্রাসীকে হত্যা করে। এরপর তার স্ত্রী বিস্ফোরক বেল্টের বিস্ফোরণ ঘটিয়ে কোলের শিশুসহ নিজেকে হত্যা করে। এসময় আহত অবস্থায় তাদের বড় মেয়েকে উদ্ধার করা হয়।
তিউনিশিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে এই প্রথমবারের মতো কোনো নারীর উপস্থিতি পেয়েছেন।
এদিকে, দেশের মিঘিলা পবর্ত এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর দ্বিতীয় অভিযানে সন্দেহভাজন তিউনিশিয়া জান্ড আল- খলিফা বিগ্রেডের এক নেতাকে হত্যা করা হয়েছে। এই গোষ্ঠী আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আইএসআইএলের কাছে আনুগত্য প্রকাশ করেছে বলে ধারণা করা হয়। তিউনিশিয়ায় সাম্প্রতিক বছরে তারা বেশ কয়েকটি হামলা চালিয়েছে।
২০১১ সালের বিপ্লবের পর তিউনিশিয়ায় নিরাপত্তা বডহিনী, বেসামরিক নাগরিক এবং পর্যটকদের ওপর বেশ হামলার ঘটনা ঘটেছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.