চকরিয়া পৌর নির্বাচনে আপিলে বৈধতা পেল ২ প্রার্থী

আবদুল মজিদ, চকরিয়া :
কক্সবাজারের চকরিয়া পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র যাচাইবাচাই শেষে মেয়র পদে ১জন ও কাউন্সিলর পদে ৩জনের প্রার্থীতা বাতিল হলেও কক্সবাজার জেলা প্রশাসকের কাছে আপিল গত ২৩ মার্চ প্রাার্থীতা ফিরে পেয়েছেন ২জন। ফলে মেয়র মেয়র পদে ৪ প্রার্থী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জন ও ৯ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৫২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হন। ২৪মার্চ মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে পৌরসভা নির্বাচনে দায়িত্¦প্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও উপজেলাা নর্বাহী অফিসারের কাছে গিয়ে প্রাার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাবেক কাাউন্সিলর নুর হোসেন, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রাথী ফরিদুল ইসলাম ও ৯নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর নজরুুল ইসলাম। এদিকে আজ ২৫৪মার্চ বৈধ প্রার্থীদের নিকট প্রতীক বরাদ্দ দেবেন পৌরসভা নির্বাচনে দায়িত্¦প্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা সৈয়দ শামসুুল তাবরীজ।

চকরিয়া উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, মেয়র পদে ৪ প্রার্থী হলেন, আওয়ামীলীগের নৌকা প্রতিক নিয়ে মেয়র আলমগীর চৌধুরী, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে মনোয়ার আলম, স্বতন্ত্র প্রার্থী জিয়াবুল হক ও এডভোকেট ফয়সাল সিদ্দিকী। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে যারা মনোনয়ন পত্র জামা দিয়েছেন তারা হলেন, ১.২ ও ৩ নং ওয়ার্ড থেকে বর্তমান মহিলা কাউন্সিলর রাশেদা বেগম, শাহানা বেগম, জসনে আরা বুলবুল, লাকী আক্তার, মোছাম্মদ জুলিয়া আক্তার, স্বপ্না দাশ। ৪.৫ ও ৬ নং ওয়ার্ড থেকে বর্তমান মহিলা কাউন্সিলর রাজিয়া সুলতানা, ফরহানা ইয়াছমিন ও রেজুত আরা বেগম। ৭.৮ ও ৯ নং ওয়ার্ড থেকে বর্তমান মহিলা কাউন্সিলর আনজুমান আরা বেগম, সজরুন নাহার, সাঈদা ইয়াছমিন, হাসনা খানম, ও আনোয়ারা বেগম।

সাধারণ ওয়ার্ডে বৈধ কাউন্সিলর প্রার্থীরা হলেন, ১নং ওয়ার্ডে মকছুুদুল হক মধু, মো: নুরুস শফি, রেজাউল করিম, মো: ইউসুফ, ২নং ওয়ার্ডে রেজাউল করিম, মো: নুরুল আবছার (বাদশা), মো; সাইফুল ইসলাম, নবাব মিয়া, ফরিদুল আলম,মো: জাহাঙ্গীর আলম, ৩নং ওয়ার্ডে মো: বশিরুল আইয়ুব, শওকত হোসেন, মো: আক্কাছ আহমদ, এএসএম ইফতেখারুল ইসলাম, হানিফ, ৪নং ওয়ার্ডে জাফর আলম, মো: হাছানগীর হোছাইন, আজিজুল ইসলাম সোহেল, বাদল কান্তি সুশীল, মো: জমির উদ্দিন, , মো: সাদ্দাম হোসেন মিন্টু, ফজল করিম চৌধূরী, ওয়াহিদুল ইসলাম সঞ্জয় কুমার সুশীল, ৫নং ওয়ার্ডে ফোরকানুল ইসলাম তিতু, জসিম উদ্দিন, ফোরকানুল ইসলাম, মো: নজরুল ইসলাম, ৬নং ওয়ার্ডে জয়নাল আবেদীন, মো: এনামুল হক মঞ্জু, জাহেদ হোছাইন বাবুল, আবদু ছালাম, মো: এমরান, মো: জাকের আহমদ. ৭নং ওয়ার্ডে জামাল উদ্দিন, এহছানুল হক, নুরুল আমিন, মিনহাজ উদ্দিন, গিয়াস উদ্দিন, মো: জালাল উদ্দিন, ৮নং ওয়ার্ডে মো: আবু ছাদেক, আহমদ রেজা, মো: শহিদুল ইসলাম, মো: মুজিবুল হক ও জামাল উদ্দিন, ৯নং ওয়ার্ডে বেলাল উদ্দিন, মোহামুদুল হক সোহেল, জিয়া উদ্দিন বাবলু, সালাহ উদ্দিন, ও জমির উদ্দিনের নিকট প্রতীক বরাদ্দ দেয়া হবে বলে জানাগেছে।

চকরিয়া পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ বলেন, বাতিলকৃত প্রার্থী মেয়র পদে ১ ও কাউন্সিলর পদে ১জন আপিলে বৈধতা পেয়েছেন। এছাড়া ৩জন প্রার্থীতা প্রত্যাহার করেছেন। ফলে আজকে ৬৭জন প্রার্থীর প্রতিক বরাদ্দের পর প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন। ##

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.