পেকুয়ায় ঘরে ঢুকে গৃহবধূকে মারধর

পেকুয়া সংবাদদাতা:
কক্সবাজারের পেকুয়ায় জুলেখা আক্তার (২৮) নামের এক গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে। জুলেখা আক্তার উপজেলার সদর ইউনিয়নের পূর্ব গোঁয়াখালী এলাকার নুরুল আবছারের স্ত্রী।

সোমবার বিকেল ৫টার দিকে ভুক্তভোগীর বসতঘরে এ মারধরের ঘটনা ঘটে বলে জানায় জুলেখা আক্তারের স্বামী নুরুল আবছার। এ ঘটনায় বুধবার পেকুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

অভিযোগসূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার আবদুল মজিদের স্ত্রী মনোয়ারা বেগম, বেলাল উদ্দিনের স্ত্রী জুনু আক্তার ও আবুল কাসেমের স্ত্রী হাফছা বেগম ভুক্তভোগী নুরুল আবছারের বসতঘরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করতে থাকে। এসময় গৃহবধূ জুলেখা আক্তার বাধা দিতে আসলে তাকে এলোপাতাড়ি কিল ঘুষি মেরে জখম করা হয়।

ভুক্তভোগী জুলেখা আক্তার বলেন, ছোট বাচ্চাদের মাঝে ঝগড়াকে কেন্দ্র করে মনোয়ারা বেগমসহ বেশ কয়েকজন আমার ঘরে ঢুকে আমাকে মারধর করে। তাছাড়া ঘরের অনেক দামী দামী আসবাবপত্র ভাঙচুর করে তারা।

এব্যাপারের পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান মজুমদার বলেন, গৃহবধূকে মারধরের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.