অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা দুই কোম্পানির

ডেস্ক নিউজ:
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি দুটি হলো- বিএসআরএম লিমিটেড ও আলহাজ টেক্সটাইল লিমিটেড।

এর মধ্যে বিএসআরএম লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ এবং আলহাজ টেক্সটাইল লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ অন্তবর্তী লভ্যাংশ ঘোষণা করেছে।

জানা গেছে, কোম্পানি দুটি অর্ধবার্ষিকী (জুলাই`২০ থেকে ডিসেম্বর’২০) ছয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে অন্তবর্তী এই লভ্যাংশ ঘোষণা করেছে। এই সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করেছে আগামী ২৮ ফেব্রুয়ারি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.