নিজস্ব প্রতিনিধিঃ
রামু উপজেলার বাঘখালী রেঞ্জ এর অধীনে ১৬ জানুয়ারি (শনিবার) দিবাগত রাত ১২ টার দিকে কক্সবাজার উত্তর বন বিভাগের একটি বিশেষ দল গোপণ সংবাদের ভিত্তিতে লক্ষাধিক টাকা দামের অবৈধ গোল কাঠ আটক করেছে।
অভিযানে নেতৃত্ব দেন স্পেশাল টিমের প্রধান ও কক্সবাজার সদর রেঞ্জ কর্মকর্তা এ,কে এম আতা এলাহী। রামু উপজেলার থানার সামনে থেকে পাচারকালে গামারী গোল কাঠ ও একটি ডাম্পার গাড়ি জব্দ করা হয় বলে জানা যায়।
রেঞ্জ কর্মকর্তা এ,কে এম আতা এলাহী জানান, দেশের বিভিন্ন জায়গায় পাচারের জন্য অবৈধভাবে জমা করে রাখা প্রায় ১শত ঘন ফিট গামারী গোল কাঠ পাচারকালে আটক করি। বর্তমানে আটককৃত কাঠ ও বহনকৃত গাড়ি কক্সবাজার বনবিভাগ কার্যালয়ে রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷
পাচারকারি যতই শক্তিশালী হউক না কেন আমরা তাদের প্রতিহত করবো। বনবিভাগের একটি গাছও আমরা বন খেকোদের হাতে যেতে দিব না।
তিনি আরো জানান, এগুলো কার কাঠ তা আশপাশে তল্লাশী করে কাউকে খুঁজে পাওয়া যায়নি। ১৯২৭ সালের বন বিভাগের আইনে অবৈধভাবে কাঠ পাচার শাস্তিযোগ্য অপরাধ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.