বাংলাবাজারে ৬০০ বোতল ফেন্সিডিলসহ দুইজন আটক

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার সদরের ঝিলংজা বাংলাবাজার এলাকা থেকে ৬০০ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করে র‌্যাব।
আটকরা হলেন, কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার পিপলিয়া বাজার এলাকার মোহাম্মদ মফিজের ছেলে মোহাম্মদ সোহাগ (২২) ও একই জেলার জোন কানন ইউপির কালিকুর দোকান এলাকার মোহাম্মদ আবুলের ছেলে সবুজ মিয়া (২০)।
সোমবার (৪ জানুয়ারী) রাত পৌনে ১০ টার দিকে এক অভিযানে তাদের আটক করা হয়। এসময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
কক্সবাজার র‌্যাব-১৫ এর উপ অধিনায়ক মেজর মেহেদী হাসান জানান, ফেন্সিডিলের বড় একটি চালান কক্সবাজারে প্রবেশ করবে এমন খবরে বাংলাবাজার তল্লাশীকালে তাদের এসব ফেন্সিডিল সহ আটক করা হয়। তাদের বিরুদ্ধ পরবর্তী আইনি ব্যবস্থা শেষে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.