পোকখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

মো রেজাউল করিম, ঈদগাঁও

কক্সবাজার সদরের পোকখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজিজুর রহমান নামে এক যুবকের মৃত্যু হয়েেছ।
রবিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে পূর্ব গোমাতলী কাঠাইল­াকুম এলাকার সাগরের গরুর খামারে এ ঘটনা ঘটে।

চোর থেকে গরু রক্ষায় মালিকের নির্দেশে খামারের চারিদিকে বিদ্যুৎ সংযোগ দেন কর্মচারী আজিজুর রহমান। সেই তারে বিদ্যুৎপৃষ্টে তিনি নিজেই মারা যান।

একই কথা স্বীকার করেছেন খামারের কর্মচারী শফি, রহিম, রাকিব।

তারা জানিয়েছে, চোর থেকে গরু রক্ষা করতে প্রতিদিন খামারের চারপাশে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। প্রতিদিনের মতো বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে আজিজুর রহমান মাটিতে পড়ে যায়। উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে ‘মৃত’ ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য করিম উল­াহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ঘটনায় ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শামীম সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। এ ঘটনায় কোন মামলা করবে না বলে লিখিত দিয়েছে মৃত ব্যক্তির পরিবার।

তাই লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েেছ বলে জানান ঈদগাঁও পুলিশ তদন্ত কেনদ্রের ইনচার্জ আব্দুল হালিম।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.