ওয়ান নিউজঃ কক্সবাজারে ৬ বছরের শিশু হৃদয় হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামির হাইকোর্টের দেয়া খালাসের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত।
আজ বুধবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন।
এর আগে হাইকোর্ট হৃদয় হত্যা মামলার তিন আসামিকে জামিনে খালাস দিয়ে রায় ঘোষণা করেন।
২০১৩ সালে ৪ জুলাই কক্সবাজার শহরের নুনিয়ারছটার বাসিন্দা নুরুল আলমের ছেলে হাজী হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র হৃদয় মনিকে অপহরণ করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরদিন সকাল ৭টার সময় হোটেল ওশান প্যারাডাইসের পেছনে সমুদ্র সৈকতে শিশু মনির লাশ পাওয়া যায়। এরপর একই বছরের ৬ই জুলাই হৃদয়ের বাবা নুরুল আলম বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেন।
পরে ২০১৪ সালের ২০ এপ্রিল পুলিশ হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবদুল খালেক, বাহাদুর মিয়া, আবদুস শুক্কুর ও জসিমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.