মহেশখালী প্রতিনিধি::
বেসরকারি শিক্ষক নিবন্ধনের সনদ জালিয়াতির প্রমাণ পাওয়ায় ১৩ ডিসেম্বর (রবিবার) রাত অনুমানিক ১০টায় আটক হয় কাজী নোমানুল হক নামের এক শিক্ষক। তার বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছে এনটিআরসিএ।
আটককৃত শিক্ষক কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউপিস্থ তাজিয়াকাটা সুমাইয়া (র.) বালিকা দাখিল মাদ্রাসার সাবেক সুপার ও উপজেলার একই ইউনিয়নের নয়াপাড়া এলাকার মৃত শামসুল ইসলামের পুত্র বলে জানা যায়।গত ২৯ জুন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এই নির্দেশ দেয়। সনদ যাচাই প্রতিবেদনের পর ভুয়া সনদধারীদের বিরুদ্ধে মামলারও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এব্যাপারে মহেশখালী থানার ওসি আবদুল হাই এর যোগাযোগ করা হলে তিনি আমাদের প্রতিনিধিকে বলেন, আটককৃত শিক্ষক নোমানুল কাজীর বিরুদ্ধে জালিয়াতির মামলা রয়েছে। কক্সবাজার সদর মডেল থানার মামলা হওয়ায় খুব শীঘ্রই আমরা সদর মডেল থানায় আসামিকে সোপর্দ করবো।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.