ঈদগাঁও বাজারে ইসলামী ব্যাংকের উপশাখার উদ্বোধন

দেশের সমৃদ্ধ অগ্রযাত্রায় ইসলামী ব্যাংকের ভূমিকা অপরিসীম

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর চট্টগ্রাম দক্ষিণ জোন প্রধান ও ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াকুব আলী বলেন,

ইসলামী ব্যাংক দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম শরিয়া ভিত্তিক বাণিজ্যিক ব্যাংক। ইতিমধ্যে ৩৭০টিরও অধিক শাখা, ১৫০ টিরও অধিক উপ-শাখা এবং দেড় সহস্রাধিক এজেন্ট ব্যাংকিং কেন্দ্র নিয়ে কল্যাণমুখী ব্যাংকিং সেবার মাধ্যমে সকল মানুষের আস্থা ও বিশ্বাসের অনন্য প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েেছ।

বিশ্বের শীর্ষ ১০০০ ব্যাংকের তালিকায় বাংলাদেশের একমাত্র ব্যাংক হিসেবে বিশেষ গৌরব অধিকারী। সোয়া কোটি গ্রাহকের এ ব্যাংকটি দেশের সর্বোচ্ছ করদাতা ব্যাংক। সমৃদ্ধ দেশ গড়ার অভিযাত্রায় নারী উন্নয়ন ও ক্ষমতায়ন কে এগিয়ে নিতে কক্সবাজারের ঈদগাঁও শাখার অধীনে ব্যাংকের সকল সুযোগ-সুবিধা নিয়ে ঈদগাঁও বাজারের প্রাণকেনদ্রে ঈদগাঁও বাজার উপ-শাখার (১৫১ তম) কার্যক্রম শুরু হয়েেছ।

আজ ১৩ ডিসেম্বর সকালে নব স্থাপিত উপ-শাখা এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

ইসলামী ব্যাংক ঈদগাঁও শাখার ব্যবস্থাপক ও ফার্সট এক্সিকিউটিভ মনসুর হায়াতের সভাপতিত্বে বিশেষ অতিথির শুভেচ্ছা বক্তব্য রাখেন ঈদগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলম, ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নুর সিদ্দিক, ‌ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদ সভাপতি শাহনেওয়াজ চৌধুরী মিন্টু ও ইসলামী ব্যাংক কক্সবাজার শাখার ব্যবস্থাপক মোঃ জামাল উদ্দিন।

গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের অর্থ সম্পাদক মোঃ নুরুল আমিন।

এছাড়াও বক্তব্য রাখেন পানিরছড়া, ভারুয়াখালী ও জোয়ারিয়ানালা ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর স্বত্বাধিকারী মুজিব বেলাল। শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ঈদগাঁও বাজার উপ-শাখার ইনচার্জ মাহবুবুর রহমান। এর আগে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কর্মকর্তা জহিরুল ইসলাম। কর্মকর্তা কায়সার ইমরান হেলালীর সঞ্চালনায় উদ্বোধনী পর্বে আমন্ত্রিতদের মধ্যে ছিলেন ব্যবসায়ী প্রতিনিধি ও রাজনীতিবিদ সলিম উল্লাহ জিহাদী, মাওলানা সৈয়দ নূর হেলালী, মাস্টার ছৈয়দুল আলম হেলালী, হাজী সেলিম, সুপার মাওলানা নজিবুল ইসলাম, আলহাজ্ব আবুল কাশেম, মোঃ শাহীন জাহান চৌধুরী, আব্দুল হাকিম সওদাগর, জানে আলম, রফিকুল ইসলাম রফিক, আব্দুল মোনাফ সওদাগর, মিজানুর রহমান ডেল্টা, মাস্টার মোহাম্মদ ইসমাইল, মোসতাক আহমদ, গুরা মিয়া সওদাগর, বদরুল আলম, বশির আহমদ, মোজাম্মেল হক, নুরুল ইসলাম, ছাত্রনেতা রুহুল আমিন, শফিকুল আলম, মহাম্মদ মুরাদ, ছানা উল্লাহ, মুবিনুল হক প্রমুখ।

অতিথি বক্তারা বলেন, ২০১২ সালে ঈদগাঁওতে শাখা প্রতিষ্ঠার পর থেকে এ ব্যাংক সুনামের সাথে ব্যাংকিং সেবা দিয়ে আসছে। অতীতে ব্যাংকের কর্মকর্তারা যেভাবে কর্ম দক্ষতার পরিচয় দিয়েেছন ভবিষ্যতেও সে সুনাম ও ঐতিহ্য ধরে রাখতে হবে। সততা ও আন্তরিকতার কারণে স্থানীয় গ্রাহকগণ সন্তোষ প্রকাশ করছেন। ব্যাংক কর্মকর্তারা তাদের বক্তব্যে বলেন, এটি কেবল ব্যাংক নয়। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এ উপ-শাখা স্থাপন করা হয়েেছ। প্রধানমনত্রী ঘোষিত গ্রামকে শহরে পরিণত করার লক্ষে অর্থনৈতিক ব্যবস্থাকে চাঙ্গা করতে ইসলামী ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে হলে সোনার মানুষ দরকার। আর সে সোনার মানুষ কে স্বাবলম্বী করতে এ ব্যাংক যথেষ্ট ভূমিকা রাখছে। পল্লী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে গ্রামাঞ্চলের মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ব্যাংকের বিভিন্ন প্রোডাক্ট রয়েেছ। নিত্য নতুন প্রোডাক্ট সৃষ্টি এবং সরবশেষ প্রযুক্তির সমন্বয়ে জনগণের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে ইসলামী ব্যাংক বদ্ধপরিকর। সেলফিন প্রযুক্তির মাধ্যমে এখন গ্রাহকরা ঘরে বসে দিনরাত লেনদেনের সুবিধা পাচ্ছেন। তারা বলেন, করোনা কালে এ ব্যাংকের পাঁচ জন কর্মকর্তার মৃত্যু হয়েেছ। অসুস্থ ছিলেন ২ হাজার জন। এ হব্যাংকের মাধ্যমে বৈদেশিক মুদ্রার ৪০ শতাংশ সংগৃহীত হয়। এ ব্যাংকের ক্যাশ রিসাইক্লিং মেশিন বুথের মাধ্যমে ২৪ ঘন্টা ক্যাশ টাকা জমা ও উত্তোলন সুবিধা রয়েেছ।

অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা জিয়াউল হক, মোহাম্মদ ইসহাক, মোহাম্মদ রিদওয়ান, হাবিবুল­াহ মোঃ রাসেল, সাহেদ মোস্তফা জুয়লে প্রমুখ উপস্থিত ছিলেন। নতুন উপ-শাখায় আটজন কর্মকর্তা ব্যাংকিং সেবা দেবেন বলে জানান উদ্যোক্তারা।

ব্যাংকের অন্য সেবার মধ্যে রয়েেছ আইডিএম, এটিএম, সেবা ঘর, আই ব্যাঙ্ক, ফোন ব্যাংকিং, কন্টাক্ট সেন্টার, এজেন্ট ব্যাংকিং, এম ক্যাশ, সিআরএম, এসএমএস ব্যাংকিং, পেমেন্ট গেটওয়, ভিসা ডেবিট কার্ড, বিজনেস এক্সপেনসেস কার্ড, ট্রাভেল কার্ড, হজ কার্ড, ই-এফটি, ইস্মার্ট অ্যাপ প্রভৃতি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.