প্রেস বিজ্ঞপ্তি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকি উপলক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কক্সবাজার ফুটবল দল। ১১ ডিসেম্বর চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম মাঠে বহু ঘটনার ফাইনাল ম্যাচে ফেনী জেলা দলকে ১-০ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলে নেয় সমুদ্র পাড়ের সন্তানরা। বিকাল ৫ টায় শুরু হওয়া উত্তেজনা পূর্ন ফাইনাল ম্যাচে দু‘দল বেশ কয়েকটি সুযোগ পেলেও কোন দল গোলের দেখা পায়নি বরং খেলার মাঝখানে দু দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির ঘটনায় ফেনী দলের শাহরিয়ার এবং কক্সবাজার জেলা দলের রিমনকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেয় রেফারী। পরে ঘরে আরো বিপত্তি ফ্ল্যাস লাইট বন্ধ হওয়ায় খেলা বন্ধ থাকে আধা ঘন্টা পরে আবার খেলা শুরু হলে খেলার শেষ ৫ মিনিট বাকি থাকতে কক্সবাজার দলের জাহাঙ্গিরের লম্বাসট গোলবার ভেদ করলে ১ গোলে এগিয়ে যায় কক্সবাজার দল। আর সেই গোলেই এনে দেয় চ্যম্পিয়ন ট্রফি। পরে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী,চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ,জ,ম নাছির উদ্দিন,কক্সবাজার ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী। কক্সবাজার দলের পক্ষে কোচ হিসাবে ছিলেন মাসুদ আলম।
| |
আগের খবর

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.