নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল এম শাফকাত আলী বলেছেন, কক্সবাজার বিমান বাহিনীর নিরাপত্তা বিমান ও ঝাউবন রক্ষায় কাটাতারের বেড়া দেওয়া হয়েছে। কিছুদিন ধরে বিভিন্ন পত্র পত্রিকা ও ইলেকট্রনিক মিড়িয়াতে ”ভুমিদস্যুর কবলে ঝাউবন” নামে বিভিন্ন সংবাদ প্রকাশিত হয়েছে । বিমান বাহিনী কখনো ভুমিদস্যুতার কাজ করে না। বিমান বাহিনীর নিরাপত্তার জন্য অনেক পদক্ষেপ নিতে হয়। কেননা বিমান ঘাটিতে হাজার কোটি টাকার মুল্যে অনেক যন্ত্রপাতি ও এয়ারক্রাপ্ট থাকে। এগুলোর নিরাপত্তার জন্য কঠিন পদক্ষেপ গ্রহণ করতে হয়। বিমান বাহিনী জনগণের নিরাপত্তার জন্য সদা সর্তক অভ্যন্তরিণ ও বহিঃশত্রæ আক্রমণ থেকে দেশ ও জনগণকে রক্ষায় বিমান বাহিনী সদা প্রস্তুত। কক্সবাজার বিমান বাহিনীর নিরাপত্তার জন্য ও কৌশলগত কারনে ঝাউবন রক্ষায় কাটাতারের বেড়া দেওয়া হয়েছে।আগে এই ঝাউবনে অনেক আইনশৃংখলা বিঘœকারি কাজ হতো । এখন পযটকেরা নিরাপদে সৈকতে ভ্রমন করতে পারছেন। সৈকত এলাকা পরিছন্ন রাখার হয়েছে । এখানে বিলুপ্ত হয়ে যাওয়া লাল কাকড়ার আবাস স্থল তৈরি করা হয়েছে। আমরা ঝাউবন কাটতে নয় বাচাতে এই বেড়া দিয়েছি। এবং আগামীর দিনে আপনাদের জন্য সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করে দিতে চাই যেন আগামী প্রজন্ম আমাদের মনে রাখে। আমরা দৃড়ভাবে বলতে চাই বিমান বাহিনী জনগণের এবং জনগণ বিমান বাহিনীর দুপক্ষ অতুপ্রæতভাবে জড়িত। ভুল বুঝাবুঝির অবকাশ নেই ।
কক্সবাজারে বিমান বাহিনীর সম্মেলনকক্ষে বাংলাদেশ বিমান বাহিনী ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার ও তার আওতাধীন ১২টিঁ সংগঠনের নেতৃবৃন্দের সাথে বৃহস্পতিবার (১০ ড়িসেম্বর) সকালে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
মতবিনিময় সভায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলা সভাপতি প্রবীণ সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী বলেন,কক্সবাজার একটি ঘুর্ণীঝড় প্রবণ এলাকা। যাত্রীবাহী বিমান বন্দরের বদলে খুরু¯কুল অথবা রামু ক্যান্টেম্যান্ট এর পাশে বড় জায়গা নিয়ে শুধু মাত্র বিমান বাহিনীর জন্য আলাদা বিমান বন্দরও ঘাটি তৈরি করা যেতে পারে। বিমান বন্দরটি জাতির পিতা বঙ্গবন্ধুর নামে হতে পারে। তিনি কক্সবাজার বিমান বাহিনীর প্রশংসা করে আরো বলেন , তারা সুমদ্র সৈকতে লাল কাকড়া আবার ফিরিয়ে এনেছেন , সাগরলতা দেখা যাচ্ছে, নতুন করে ঝাউগাছ লাগিয়েছেন। সমুদ্র সৈকত পরিছন্ন রেখেছেন। সাংবাদিক এবং পরিবেশবাদীদের দূরে সরিয়ে না রেখে কিছুদিন পর পর দুপক্ষ আলাপ আলোচনা করলে কক্সবাজারের অনেক সমস্যার সমাধান হয়ে এমনটা আশা করছি। আমরা সরকার বিরোধী নই। আমরা সরকারি কোন প্রতিষ্টানের বিরোধী নই। আমরা পরিবেশের কথা বলি। পরিবেশ যেখানে বিপর্যয় হবে তাতে আমাদের প্রতিবাদ চলমান থাকবে।
অনুষ্টানে বক্তব্য রাখেন, কক্সবাজার বন বিভাগ দক্ষিন এর বিভাগীয় বন কর্মকর্তা হুমায়ন কবির,কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক নাজমুল হুদা , কক্সবাজার জেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক কলিম উল্লাহ।
অনুষ্টানে উপস্থিত ছিলেন, কক্সবাজার র্যাপিড় এ্যাকশন ব্যটেলিয়ন (র্যাব)-১৫ অধিনায়ক আজিম আহমেদ, বাংলাদেম পরিবেশ আন্দোলন বাপা কক্সবাজার জেলা সহসভাপতি মোঃ নেজাম উদ্দিন, ইব্রাহিম খলিল মামুন, সাংগঠনিক সম্পাদক এইচএম নজরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক আজিম নিহাদ, অর্থ সম্পাদক সমীর পাল, যুগ্ন সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আজিজ রাসেল, দপ্তর সম্পাদক দোলন ধর নিবার্হী সদস্য ইসমাইল সাজ্জাদ,, সমন্বয়ক, টিম কক্সবাজার গাজী নাজমুল হক, কক্সিয়ান এক্সপ্রেস-সেক্রেটারি-মোঃ তারেক হায়দার, টিম ইলেভেন কক্সবাজার সাধারণ সম্পাদক নুর আবছার-দরিয়ানগর গ্রীন ভয়েস সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সায়েম পশ্চিম নতুন বাহার ছড়া সমাজ কল্যাণ সংঘ-যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, তারুণ্যের প্রতিবাদ আরফিন আরিয়ান সায়মন- চেয়ারম্যান আনসারুল করিম, কক্সবাজার নাগরিক আন্দোলন এনামুল কবির, ইউনিটি ষ্টুড়েন্ট কাউন্সিল কক্সবাজার এর ফাউন্ডার ইয়াসির আরাফাত,উই ক্যান এর ফাউন্ডার ওমর ফারুক ও বিমান বাহিনীর উর্ধতন কর্তকর্তাবৃন্দ।
| |

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.