বন্যপ্রাণী ফসল বা মানুষের ক্ষতি করলে পাবে ক্ষতিপূরণ

মোঃ নেজাম উদ্দিন,কক্সবাজারঃ
মানুষ-হাতি সংঘাত নিরসন ও বন্যপ্রাণী রক্ষায় করণীয় বিষয়ে সচেতনতামূলক সভা হয়েছে। বুধবার (২ড়িসেম্বর) বিকালে কক্সবাজার উত্তর বন বিভাগের জোয়ারিয়ানালা, মেহেরঘোনা, ও বাঘখালী রেঞ্জের আয়োজনে কক্সবাজার জেলার রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের মাদ্রাসা গেইটে স্থানীয় সাধারণ মানুষদের জনসচেতনতা বাড়াতে এই সভার আয়োজন করা হয়।
অনুষ্টানের প্রধান অতিথি ছিলেন কক্সবাজার উত্তর বিভাগীয় বন কর্মকর্তা জনাব মোঃ তহিদুল ইসলাম। তিনি বলেন, সম্প্রতি চট্রগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন জায়গায় হাতি মারা পড়ছে । কোন বন্যপ্রাণী যেন হত্যা না করে এবং বন্যপ্রাণী নিয়ে যদি কোন সমস্যা হয় তা হলে যেন আমাদের জানান। তা হলে আমরা ব্যবস্থা গ্রহণ করবো । বনবিভাগ বর্তমানে নতুন নীতিমালা প্রণয়ন করেছে। তা হলো বন্যপ্রাণী যদি মানুষ বা ফসলের ক্ষতি করে তবে তারা বনবিভাগ থেকে ক্ষতিপূরণ পাবে। সর্বশেষ যে নীতিমালা হয়েছে যদি কেউ বন্যপ্রাণী হত্যা করেছে, শিকার করেছে, ধরে বিক্রি করেছে সে রকম তথ্য যদি বনবিভাগকে দেয় তা হলে তথ্যদানকারীকে প্রণোদনা বা পুরস্কৃত করা হবে। এমন তথ্য সাধারণ মানুষের কাছে পৌছে দেওয়ার জন্য সভার আয়োজন করা হচ্ছে জেলার বিভিন্ন প্রান্তে। এটি জেলার সব রেঞ্জে করা হবে।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবু প্রণয় চাকমা জানান, সম্প্রতি হাতি মারা গেছে তা আমার নজরে এসেছে। এমন সময় জনসচেতনতা দরকার বলে আমি মনে করি। আর বনবিভাগ যে নীতিমালা প্রণয়ন করেছে তা যদি স্থানীয় মানুষ বুঝতে পারে তবে বনের যেমন ক্ষতি হবেনা তেমনি সাধারণ মানুষ ক্ষতিগ্রস্থ হবে না। । আর প্রান প্রকৃতি রক্ষায় আমাদের সকলকে কাজ করতে হবে।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবু প্রণয় চাকমার সভাপতিত্বে সচেতনতামূলক অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল সামশুদ্দিন আহমদ প্রিন্স।
বক্তব্য রাখেন মেহেরঘোনা রেঞ্জ কর্মকর্তা মামুন মিয়া , বাঘখালী রেঞ্জ কর্মকর্তা সরওয়ার জাহান,প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জোয়ারিয়ানালা রেঞ্জ কর্মকর্তা সুলতান মাহমুদ টিটু। অনুষ্টানের সার্বিক সহযোগিতায় ছিলেন রামু উপজেলা প্রশাসন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.