শেফাইল উদ্দিনঃ
ককসবাজার সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান আজাদকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ০১ ডিসেম্বর বিকাল তিনটায় ঈদগাঁও বাস স্টেশনের ইসলামী ব্যাংক চত্বরে কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগের ব্যানারে এ মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জানাযায়, কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল করিম মাদুর সঞ্চালনায় সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক ছাত্রনেতা আবু তালেবের সভাপতিত্ব প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ এর যুগ্ন সম্পাদক এডভোকেট বাবু অর্জিত দাশ,বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ এর প্রচার ও প্রকাশনা সম্পাদক, জেলা যুবলীগ এর সাবেক সভাপতি খোরশেদ আলম,জেলা যুবলীগ এর সাবেক সাধারণ সম্পাদক জনাব,মাহবুবুর রহমান চৌধুরী মাবু,জেলা যুবলীগ এর সাধারণ সম্পাদক শহীদুল হক সোহেল,জেলা যুবলীগ সাংস্কৃতিক সম্পাদক হুমায়ুন কবির হিমু, সদর সেচ্ছাসেবকলীগ সভাপতি স্পেশাল পিপি অ্যাডভোকেট একরামুল হুদা,সদর আওয়ামীগ সহ সভাপতি বদিউল আলম আমির,
,জেলা ছাত্রলীগ সভাপতি ,এস,এম সাদ্দাম হোসেন,ঈদগাঁও আওয়ামীলীগ সভাপতি সোহেল জাহান চৌধুরী,শ্রমিক নেতা সেলিম আকবর, জালালাবাদ সভাপতি সেলিম মোরশেদ ফরাজী, সাধারণ সম্পাদক তারেক আজিজ,জালালাবাদ যুবলীগ সভাপতি হাসান তারেক , ইসলামাবাদ সভাপতি নাছির উদ্দীন জয়।এসময় উপস্থিত ছিলেন,জালালাবাদ আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ডা,মমতাজ,
ইসলামাবাদ আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, দিদারুল ইসলাম এমইউপি
অনুপম পাল, সদর কৃষকলীগ নেতা জিল্লুল এহেসান ভুলু,
, ছাত্রলীগ নেতা আবুহেনা বিষাদঈদগাঁও যুবলীগ সভাপতি এনাম রনি, কাজী আবদুল্লাহ, আবদু রহমান, আনোয়ারুল আজম,ইসলামাবাদ, চানমিয়া আলহাজ শামসুল আলমদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ঈদগাও থানা শাখার নির্বাহী সদস্য মোঃ কাউছার উদ্দীন শরীফ ,সাইমন সরওয়ার কায়েমসহ বিভিন্ন শ্রেনীপেশার হাজারো লোকজন উপস্থিত ছিলেন। বক্তারা, গ্রেফতারকৃত হামলাকারীকে জিঞ্জাসাবাদের মাধ্যমে ঘটনার রহস্য উদঘাটন করে প্রকৃত আসামীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।
উল্লেখ্য ১৪ নভেম্বর দিবাগত রাত ১০ টার দিকে ইসলামাবাদ ইউনিয়নের হরিপুর এলাকার প্রাইমারি স্কুলের দক্ষিণ পাশে ইসলামাবাদ ইউনিয়ন ৭নং ওয়ার্ড খোদাই বাড়ী এলাকার স্থানীয় বাসিন্দা, সদর উপজেলা আ,লীগের সাংগঠনিক সম্পাক ,আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের ইসলামাবাদ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, জনাব লুৎফর রহমান আজাদ হরিপুর এলাকায় নির্বাচনী প্রচারণা শেষে বাড়ী ফেরার পথে এক যুবক এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করার চেষ্টা চালিয়েছে। এসময় স্থানীয় জনতা এগিয়ে এসে আহত অবস্থায় উদ্ধার করে ঈদগাঁও মেডিকেল হাসপাতালে ভর্তি করি, পরে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.