মোঃ রেজাউল করিমঃ
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মোঃ মাসুদুর রহমান মোল্লা বলেছেন, কক্সবাজার উপকূল অফুরন্ত প্রাকৃতিক সম্ভাবনা ও জীববৈচিত্র্যে ভরপুর। একে সুরক্ষার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে আরও সমৃদ্ধ করতে হবে। তিনি আজ দুপুরে স্থায়িত্বশীল উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দুই দিনব্যাপী জেলা পর্যায়ের কক্সবাজারে পরিবেশ আন্দোলন বাপার ও ওয়াটারকিপারস্ বাংলাদেশ আয়োজনে দুই দিনব্যাপী কর্মশাল উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। জাতীয় ভিত্তিক দুইটি সংস্থা যৌথভাবে সাগর পাড়ের একটি হোটেলে এর আয়োজন করেছে। কক্সবাজার, পটুয়াখালী ও বাগেরহাট জেলায় এ প্রকল্পের কার্যক্রম চালু রয়েছে বলে জানান আয়োজকরা। এতে কক্সবাজারের বিভিন্ন উপজেলা থেকে আগত পরিবেশ সংগঠনের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। কর্মশালায় পরিবেশ সংরক্ষণে স্থানীয় নেতৃত্ব, অর্থনৈতিক প্রবৃদ্ধি, সাংগঠনিক কার্যক্রম, উন্নয়ন ও জনজীবনে পরিবেশ বিপর্যয় এর প্রভাব নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন -বাপা কক্সবাজার জেলা শাখার সভাপতি সাংবাদিক ফজলুল কাদের চৌধুরীর সভাপতিত্বে এতে মুখ্য আলোচক ছিলেন পরিবেশ আন্দোলন বাপার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শরীফ জামিল। সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন ব্যবস্থাপক, গবেষক ও বাস্তবায়ন এস, এম, আরফাত। কক্সবাজার সদর উপজেলা শাখা থেকে বক্তব্য রাখেন কমিটির সভাপতি মোঃ নেজাম উদ্দিন, সহ-সভাপতি ইকবাল বাহার চৌধুরী ও সহ সাধারণ সম্পাদক অধ্যাপক মমতাজ উদদীন আহমদ মহসিন, প্রমুখ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.