মোঃ উসমান গণি,
উন্নত ও মানসম্মত সাদা দানাদার পরিপক্ব লবণ উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা ২৪ নভেম্বর সকাল ১০ টার সময় চট্টগ্রামের বাশখালি উপজেলার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সরল লবণ কেন্দ্রের তত্বাবধানে ইন্সপেক্টর (ঊন্নয়ন) মোঃ ইদ্রীস আলী এর সঞ্চনালয়ের মধ্যে অনুষ্টিত হয় ।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বিসিক আঞ্চলিক পরিচালক, চট্টগ্রাম, বাবুল চন্দ্র নাথ, প্রধান প্রশিক্ষক ডিজিএম, লবণ কার্যালয়, কক্সবাজার মুহাম্মদ হাফিজুর রহমান, বক্তব্য কালে তিনি বলেন,
বক্তব্য কালে তিনি বলেন, দেশে বর্তমানে লবণ উৎপাদন, চাহিদা, লবণ প্রক্রিয়াজাত ও আয়োডিনযুক্তকরণ এবং লবণের বাজার মূল্যসহ ও লবণ শিল্প রক্ষায় লবণ মিল মালিক ও সরকারের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।
বিশেষ করে স্থানীয় লবণ শিল্পের উন্নয়নে আধুনিক পদ্ধতিতে লবণ উৎপাদন ও চাষিদের ন্যায্য মূল্য প্রাপ্তির ক্ষেত্রে গুরুত্বারূপ করা হবে বলে জানান ।
উল্লেখ্য যে, গত মৌমুমে দেশে ১৮.৪৯ লক্ষ মে:টন চাহিদার বিপরীতে ১৫.৭০ লক্ষ মে:টন লবণ উৎপাদন হয়। চাহিদার চেয়ে কম উৎপাদন হলেও লবণ মাঠে গত ১৫ নভেম্বর পর্যন্ত ৫ লক্ষ মে:টন লবণ অলস পরে আছে। অন্যান্য বছর এসময় লবণ চাষীরা লবণ উৎপাদন করার জন্য মাঠ প্রস্তুতির কাজ শুরু করলেও এবছর এখনো দেখা যাচ্ছে না লবণ
মাঠ প্রস্তুতির কাজ। এই বিষয়ে ডিজিএম হাফিজুর রহমান কাছে জানতে চাইলে তিনি বলেন, লবণের মুল্য কম থাকায় চাষিরা কিছুটা হতাশায় হয়ে চিন্তিত অবস্থায় আছে। তাদের এ সমস্যা দুর করার জন্য উন্নত দানাদার লবণ উৎপাদন করার কৌশল প্রশিক্ষনের পাশাপশি সহজ শর্তে বিসিক নিজস্ব তহবিল হতে ঋণ প্রদানের ব্যবস্থা গ্রহন করা হবে।
এসময় আরো উপস্থিতি ছিলেন,
প্রশিক্ষক হিসেবেরিদুয়ানুর রশিদ, ইও ও মঞ্জুর আলম, এসিএ, লবণ কার্যালয়, অতিথি জনাব আব্দুল কাদের নির্বাহী প্রকৌশলীসহ কেন্দ্র প্রধান আনছারুল করিম সহ আরো অনেকেই প্রমূখ্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাশখালির ইঊএনও মোমেনা আক্তার
অনুষ্টানের শেষে সরল লবণ কেন্দ্রের বাউন্ডারি ও গেইট নির্মাণ কাজের সংশ্লিষ্ট ঠিকাদারকে লে-আউট বুঝি দেওয়া হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.