ইসলামাবাদে জবর মুল্লুক হত্যার বিচার দাবীতে প্রতিবাদ 

শেফাইল উদ্দিনঃ

ককসবাজার সদর উপজেলার ইসলামাদ ইউচুপেরখীলের ব্যবসায়ী জবর মুল্লুকের খুনিদের গ্রেফতারের দাবীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর বিকাল ৩ টায় ঈদগাও বাজারের বাসঘাটা সড়কে ফার্নিচার ব্যবসায়ীদের উদ্যেগে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

জানাযায়, বিশিষ্ট ব্যবসায়ী সাবেক মেম্বার ফরিদুল আলমের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরি, বিশেষ অতিথি ছিলেন ইসলামাবাদ ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামীগ সভাপতি নুরছিদ্দক, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এম ইউপি, দিদারুল ইসলাম এমইউপি, ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগ সভাপতি নাছির উদ্দীন জয় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কৃষকলীগ নেতা নুরু কোম্পানি,বিএনপি নেতা জসিম উদ্দিন, নাছির উদ্দীন, মোঃ হোছন সওদাগর , উপস্থিত ছিলেন বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ুন কোম্পানি,ফার্নিচার ব্যবসায়ী সমিতির সভাপতি কাজল।ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবচার কামালের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বিভিন্ন শ্রেনী পেশার হাজারো লোকজন উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে নাজনীন সরওয়ার কাবেরি পুলিশ প্রশাসনের প্রতি কঠোর হুশিয়ারি উচচারন করে বলেন, অনতি বিলম্বে খুনিদের গ্রেফতার না করলে মেজর সিনহা হত্যার মত জেলা পুলিশসহ সকলের বিরুদ্ধে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। দ্রুত গ্রেফতারের দাবী জানান দিন দুপুরে ব্যবসায়ী খুনের ঘটনায় জড়িতদের।
উল্লেখ্য ৪ নভেম্বর বেলা ১১ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। ৩১ অক্টোবর সকাল ১০ টার দিকে ইসলামাবাদ ইউনিয়নের ইউচুপেরখীল এলাকার জবর মুল্লুক ও তার স্ত্রী এক ছেলে নিয়ে ঈদগাঁওয়ের একটি এনজিও থেকে টাকা তুলে বাড়ি যাওয়ার পথে স্থানীয় খুনিরা তাকে ও তার স্ত্রীকে দা- কিরিচ দিয়ে আঘাত করে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.