বাঘখালী রেজ্ঞ উচ্ছেদ করলো অবৈধ স্থাপনা

নিজস্ব প্রতিনিধি

বন ও বনের জমি রক্ষায় আমরা বদ্ধ পরিকর।  বনবিভাগের জমি কোন ভাবেই অবৈধ দখলে যাবেনা।  যারা অবৈধভাবে দখল করে আছে তাদের বিরুদ্ধে অচিরেই আমরা ব্যবস্থা গ্রহণ করবো।   বলছিলেন বাঘখালী রেজ্ঞ কর্মকর্তা মো সরওয়ার জাহান।

এদিকে কক্সবাজার উত্তর বন বিভাগ এর বাঘখালী রে‌ঞ্জের বাঘখা‌লি বি‌টের মইষকুুম এলাকায় ২০০১ – ০২ অর্থবছ‌রে সৃ‌জিত বাগা‌নে অ‌বৈধভা‌বে গ‌ড়ে উঠা ২টি ঘর ও দ‌ক্ষিণ কচ্ছ‌পিয়া মৌজায় ২০১৫- ১৬ অর্থবছ‌রে সৃ‌জিত দীর্ঘ মেয়াদী বাগা‌নে অ‌বৈধভা‌বে গ‌ড়ে উঠা মা‌টির তৈরী গুদামঘর ভে‌ঙ্গে দিয়েছে কক্সবাজার উত্তর বন বিভাগের বাঘখালী রেজ্ঞ। এতে করে সরকারী সম্পদ ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা পেল প্রায় ০৩ একর জমি।তবে ভূমিদস্যুদের কাউকে গ্রেফতার করতে পারেনি।

শুক্রবার(১৩ নভেম্বর ) সকাল থেকে দুপুর পর্যন্ত  বাঘখালী বিটের অধীনে থাকা এলাকায় অবৈধ ভাবে নির্মিত এসব স্থাপনা উচ্ছেদ করা হয় বলে জানিয়েছেন বাঘখালী রেঞ্জ কর্মকর্তা মোঃ সরওয়ার জাহান।

তিনি বলেন, আমার অধীনে কোন এলাকায় এই ভূমিদস্যুদের জায়গা হবে না। যারা বন বিভাগের জমি দখলে পায়তারা করছে তাদের আমরা কঠোর হাতে দমন করবো।
ঘর তৈরির সংবাদ পাওয়ার পর অভিযান চালিয়ে ৩টি ঘর উচ্ছেদ করা হয়।
এসময় বাঘখালী ও রে‌ঞ্জের স্টাফগণ অ‌ভিযা‌নে অংশ গ্রহণ ক‌রে।
সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন রেজ্ঞ কর্মকর্তা মোঃ সরওয়ার জাহান।

 

 

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.