চকরিয়াতে সংরক্ষিত বনাঞ্চল থেকে বসতঘর উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের জুমনগর এলাকায় সংরক্ষিত বনাঞ্চল থেকে ১০টি বসতঘর উচ্ছেদ করেছে বন বিভাগ।
২৬ অক্টোবর(মঙ্গলবার ) সকাল ৭টা থেকে বেলা ৯টা পর্যন্ত চকরিয়া উপজেলার কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেজ্ঞ’র ফুলছড়ি বিট এলাকায় কক্সবাজার উত্তর বন বিভাগ এই অভিযান চালান। অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজার উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক, মোহাম্মদ সোহেল রানা।
সম্প্রতি ফুলছড়ি রেজ্ঞ’র বন বিভাগের জমি দখলে নিতে জুমনগর এলাকার মৃত মোক্তার আহমদ এর ছেলে নুরুল আবছার কামাল শাহীন (৩৬) ছগির আহমদ মেম্বার এর ছেলে ওসমান আলী মুর্শেদ (৩৪) ছৈয়দ আলম এর ছেলে জসিম উদ্দিন(৩২)সহ একটি চক্র কাজ করছে।তাদের এই দখল রুখতে বন বিভাগ আজ ভোরে বিশেষ অভিযান পরিচালনা করেন বলে জানান।
অভিযানে থাকা বিশেষ টহলদলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এ কে এম আতা এলাহী জানান, সম্প্রতি চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের জুমনগর এলাকায় সংরক্ষিত ফুলছড়ি রেঞ্জের ফুলছড়ি বিটের ২০১৮- ১৯ সালের স্বল্প মেয়াদী ১০ হেক্টর বাগানে অবৈধভাবে সদ্য নির্মিত ঘর উচ্ছেদ করা হয়। প্রায় ৫একর বনভূমি জবর দখল মুক্ত করা হয়েছে।
বিভিন্ন সময় বনকর্মীরা উচ্ছেদ অভিযানে গেলে দখলদারেরা তাঁদের বাধা দেন। মঙ্গলবার (২৬ অক্টোবর) ভোরে বিশেষ অভিযান চালিয়ে সামাজিক বনায়ন থেকে অবৈধভাবে গড়ে তোলা ১০টি বসতঘর উচ্ছেদ করা হয়েছে।
উচ্ছেদ অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফাসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম, ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আবু জাকারিয়া ,
মেহেরঘোনা রেঞ্জ কর্মকর্তা মোঃ মামুন মিয়া,ও বিভিন্ন রেঞ্জের বিট কর্মকর্তা ও স্টাফগণ।
ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আবু জাকারিয়া জানান, সংরক্ষিত বনে আর কোনো অবৈধ বসতি গড়ে তুলতে দেওয়া হবে না। যেকোনো উপায়ে দখলদারদের প্রতিহত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ রয়েছে। কক্সবাজার উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ সোহেল রানা জানান, অবৈধ দখলদারিদের কোনভাবে ছাড় দেয়া হবেনা। যারা বন বিভাগের জমি ও বন ধ্বংস করতে চায় তাদের বিরোদ্ধে অভিযান অব্যহত থাকবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.