রাবার শ্রমিকের ‘রহস্যজনক’ মৃত্যু

আবদুর রশিদঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীর রাবার বাগানের এক শ্রমিকের ‘রহস্যজনক’ মৃত্যু হয়েছে। তার নাম মোঃ কালু (৪৫)। তিনি রামু উপজেলার গর্জনিয়া থোয়াইংগাকাটা গ্রামের মৃত সুলতান আহমদের ছেলে।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে নিজ বাড়িতে তিনি মারা যান।

তার আগে বাইশারী ৮ নং ওয়ার্ডের সাপমারাঝিরির মোস্তাক আহাম্মদের রাবার বাগানে কাজ করতে গিয়েছিলেন কালু।

তার সঙ্গে থাকা ছোট ভাই মোঃ ইসমাইল মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, সাপমারাঝিরি রাবার বাগানে কাজ করতে গিয়ে সকাল ৯ টার দিকে অসুস্থ হন মোঃ কালু। খবর পেয়ে বাড়িতে নিয়ে আসা হলে মৃত্যু বরণ করেন।

মোঃ ইসমাইল জানান, স্থানীয় ইউপি সদস্য আবদুল জব্বারকে বিষয়টি তাৎক্ষণিক জানালে তিনি গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে খবর দেন।

এরপর ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) ফরহাদ আলীসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

ইউপি সদস্য আবদুল জব্বার জানান, মোঃ কালু মৃগী রোগী। মাঝেমধ্যে অসুস্থতা বেড়ে অজ্ঞান হয়ে যেতেন।

তাও মৃত্যুর কারণ হতে পারে বলে ধারণা স্থানীয়দের।

এদিকে, রাবার শ্রমিক মোঃ কালুর মৃত্যু নিয়ে রহস্যজনক কথা শুনা যাচ্ছে। তাকে কেউ আঘাত বা অন্য কোন ঘটনা ঘটেছে কিনা, ময়নাতদন্তের রিপোর্টের পর সঠিক তথ্য জানা যাবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.