ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ ইতালিয়ান সেরি আয় হোচট খেয়েছে য়্যুভেন্তাস। ক্রোটোনের মাঠ থেকে ১-১ গোলে ড্র কোরে ফিরেছে তারা। অন্যদিকে মিলান ডার্বি জিতে সেরি আয় টেবিল টপার ইব্রার এসি মিলান।
ম্যাচের ১২ মিনিটে পাওয়া পেনাল্টির সুবাদে ক্রোটনকে প্রথমে লিড এনে দেন তাদের নাইজেরিয়ান অ্যাটাকার সিমেওন নোয়ানকো। ম্যাচের ২১ মিনিটে অবশ্য গোলটা শোধ কোরেছিল য়্যুভেন্তাস। স্কোরশিটে নাম তুলেছেন আলভেরো মোরাতা। এরপর বেশ কয়েকটা সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেননি য়্যুভেন্তাস। ক্রোটোনের কাছে পয়েন্ট খুইয়ে টেবিলের আট নম্বরে আছে তুরিনের ওল্ড লেডিরা।
একই দিন মিলান ডার্বি জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে ইব্রাহিমোভিচের এসি মিলান। করোনাকে বুড়ো আঙুল দেখিয়ে মিলান ডার্বিতে দলের জয়ে অবদান রেখেছেন ইব্রাহিমোভিচ। ইন্টার মিলানের বিরুদ্ধে ২-১ এ জয়ের দিনে দুটি গোলই করেছেন এসি মিলানের সুইডিশ তারকা। কয়েকদিন আগেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলের। সুস্থ হয়ে মাঠে ফিরেই জাত চেনালেন ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.