ট্রেনে নারীদের জন্য পৃথক কামরা চেয়ে আইনি নোটিশ

ওয়ান নিউজ ডেক্সঃ

রেলগাড়িতে নারীদের জন্য পৃথক কামরা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠিয়েছেন সুপ্রিমকোর্টের আইনজীবী মো. আজমল হোসেন খোকন। রেল মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র সচিব, রেলওয়ের মহা ব্যবস্থাপক ও রেলওয়ে পরিদর্শককে এ নোটিশ পাঠানো হয়েছে।
নারীদের জন্য পৃথক কামরার ব্যবস্থা সংবলিত আইন বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।
নোটিশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। তা না হলে বিষয়টি আদালতের নজরে আনা হবে বলে জানান নোটিশকারী আইনজীবী।
আইনজীবী আজমল হোসেন খোকন জানান, প্রতিটি ট্রেনে নারীদের জন্য পৃথক একটি কামরার কথা বলা থাকলেও সেটি কোনো ট্রেনে বাস্তবায়ন না হওয়ায় এ নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, বাংলাদেশ রেলওয়ে আইন-১৮৯০-এর ৬৪ ধারা অনুসারে নারীদের জন্য সংরক্ষিত বিশেষ কামরা বরাদ্দ রাখার ব্যবস্থার কথা বলা আছে। এখন পর্যন্ত আইনটি বাস্তবায়ন হয়নি। তাই এ আইন বাস্তবায়ন চেয়ে এই নোটিশ পাঠানো হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.