এম শফিউল আলম আজাদ ও শেফাইল উদ্দিনঃ
ঈদগাঁওতে সুশাসনের জন্য নাগরিক- সুজনের উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী ক্রমবর্ধমান নারী নির্যাতনের প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঈদগাঁও থানা শাখা গতকাল (১০ অক্টোবর ) সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত মহাসড়কে এ কর্মসূচি পালন করে। কর্মসূচির মূল প্রতিপাদ্য ছিল- সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ। সুজন ঈদগাঁও থানা শাখার সভাপতি মনজুর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ রেজাউল করিমের সঞ্চালনায় আয়োজিত এ মানববন্ধনে ঐক্য ও সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সুলতান আহমদ, ঈদগাহ ডায়াবেটিক কেয়ার সেন্টার এন্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও সংগঠনের সহ সভাপতি ডাক্তার মোঃ ইউসুফ আলী, ঈদগাঁওর কৃতি সন্তান অধ্যাপক মমতাজ উদদীন আহমদ মহসিন, ঈদগাঁও ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসন ১, ২ ও ৩ এর এমইউপি নুরজাহান বেগম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ঈদগাঁও থানা শাখার সভাপতি শেফাইল উদ্দিন, সহ সভাপতি এম শফিউল আলম আজাদ, দুই বাংলা অনলাইন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ওসমান গনি ইলি, সাংবাদিক কাউসার উদ্দিন শরিফ, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল কক্সবাজার জেলা শাখার সমাজ কল্যাণ সম্পাদক রাবেয়া খানম, ঈদগাঁও ভিলেজ ডক্টরস ফোরামের সহ-সভাপতি ডাক্তার রেহেনা আক্তার (কাজল), ইসলামী আলোচক ও খ্যাতিমান বক্তা মাওলানা এনামুল হক ইসলামাবাদী, বৃহত্তর ঈদগাঁও সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, বৃহত্তর ঈদগাঁও ব্লাড ডোনার এসোসিয়েশন এর আজীবন সদস্য মাহবুবুল আলম মাবু।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.