সিটি কলেজ ও পৌর ছাত্রলীগের মোমবাতি প্রজ্জ্বলন

সানজীদুল আলম সজীবঃ

দেশজুড়ে চলমান ধর্ষণের ঘটনার প্রতিবাদে কক্সবাজারে নানা কর্মসূচী পালিত হয়েছে। কর্মসূচীর অংশ হিসেবে প্রতিবাদ মিছিল , মোমবাতি প্রজলন ও অবস্থান কর্মসূচি করেছে কক্সবাজার পৌর ছাত্রলীগ ও কক্সবাজার সিটি কলেজ ছাত্রলীগ।

বৃহস্পতিবার সন্ধায় সমু্দ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে কক্সবাজার পৌর ছাত্রলীগ সভাপতি (ভারপ্রাপ্ত) হাসান ইকবাল রিপনের সভাপতিত্বে মোমবাতি জ্বালিয়ে ধর্ষণ ও ধর্ষকদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়। নারী নিপীড়নের ঘটনায় সম্পৃক্ত পৃষ্ঠপোষকদেরও আইনের আওতায় আনার দাবি জানান ছাত্রলীগের নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইসমাইল সাজ্জাদ,জেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মইন উদ্দীন, সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি জাহেদ সিকদার রুবেল, পৌর ছাত্রলীগের সভাপতি হাসান ইকবাল রিপন সহ পৌর শাখার বিভিন্ন ওয়ার্ড ও জেলা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় নেতা কর্মীরা বলেন অপরাধীরা কখনো কোন দলের হয় না। কেউ যদি বাংলাদেশ ছাত্রলীগের নাম ব্যবহার করে এসব কুৎসা রটায় তাকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্হা করার। পাশাপাশি প্রশাসনের প্রতি ধর্ষকদের চুল পরিমাণ ঠাঁই না দেয়ার দাবি জানায়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.