পেশাগত অসদাচরণের অভিযোগ এড, রফিকের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদকঃ
বাাদী ও বিবাদী উভয়ের কাছ থেকে এডভোকেট রফিকুল ইসলাম ছিদ্দিকী কর্তৃক জোর পূর্বক টাকা আদায়ের অভিযোগ এনে জেলা আইনজীবী সমিতির বরাবরে লেখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী এক সাংবাদিক।
৭ অক্টোবর দুপুরে কক্সবাজারের এক সিনিয়র সাংবাদিক এ অভিযোগ দায়ের করেন।

সাংবাদিকের অভিযোগে উল্লেখ করা হয়েছে জিআর মামলা নং-২৯৪/১৩ ও রিভিশন নং-১৫১/১৮ এ মামলার বিবাদী পক্ষের আইনজীবী ছিলেন এড,রফিক। উক্ত মামলার বাদী সাংবাদিক অভিযোগে উল্লেখ করেন ঐ আইনজীবী বিবাদীর কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে কৌশলে বাদী সাংবাদিককে আয়ত্তে এনে পাওনা প্রায় সাড়ে ৩ লাখ টাকা পরিশোধের কথা বলে আপোষ করান। সে আপোষ মতে বাদিকে তাঁর যথাযথ পাওনা পরিশোধ করার জন্য সাদা কাগজের উপর ২লাখ ২০ হাজার টাকার অংক লিখে বাদী সাংবাদিকের কাছ থেকে স্বাক্ষর নেয়। পরে টাকা প্রদান করেন ২ লাখ টাকা।যদিও স্বাক্ষর নেওয়া হয় ২ লাখ বিশ হাজারে আর টাকা দেয়া হচ্ছে ২০ হাজার টাকা কমে এ,বাদী এডভোকেট রফিকুল ইসলামের কাছে তা জানতে চাইলে তাঁহাকে ২০ হাজার টাকা ফিস দিতে হবে বলে চেম্বার থেকে অনেকটা গালমন্দ করে চেম্বার থকে তাড়িয়ে দেন। অভিযোগ রয়েছে এ আইনজীবী এ ধরনের আরও বহু ঘটনা সংঘটিত করেছে। এ নিয়ে ঐ আইনজীবীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এ ব্যাপারে জেলা আইনজীবী সমিতির সভাপতি আ জ ম মইন উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান সাংবাদিক বাদীর অভিযোগ পাওয়া গেছে তা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.